Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 এপ্রিল 2026 13:46 IST
হাইলাইট
  • Poco M8s 5G-এর প্রধান আকর্ষণ 7,000mAh ব্যাটারি
  • ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে
  • Poco M8s 5G মডেলে 18W রিভার্স চার্জিং সাপোর্ট আছে

Poco M8s 5G is powered by a 7,000mAh battery

Photo Credit: Poco

Poco M8s 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে৷ পোকোর নতুন বাজেট স্মার্টফোনের তিন মুখ্য ফিচার্স হল স্মুথ 144Hz রিফ্রেশ রেট, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, এবং বিরাট 6.9 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Qualcomm Snapdragon 6 সিরিজের চিপসেট ব্যবহার করেছে কোম্পানি৷ এতে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও, Poco M8s 5G মডেলে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ইনফ্রারেড সেন্সর, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার AI ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, গুগলের সার্কেল টু সার্চ, ও 200 শতাংশ অডিও বুস্টের মতো ফিচার্স রয়েছে৷  

Poco M8s 5G স্পেসিফিকেশন

Poco M8s 5G মডেলের প্রধান আকর্ষণ হল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা একবার চার্জ দিলে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে৷ পোকোর দাবি, এটি 1,600টি পূর্ণ চার্জ সাইকেলের পরেও 80 শতাংশ বা তার বেশি ক্ষমতা ধরে রাখতে সক্ষম৷ ব্যাটারিতে নাকি 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও প্রায় 1 ঘন্টা কথা বলা যাবে৷

ব্যাটারিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে৷ 18 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে৷ পোকো এম8এস 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 × 2,340 পিক্সেল), সর্বোচ্চ 850 নিট ব্রাইটনেস, ও 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। হাত ভেজা থাকলেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

পোকোর নতুন ফোন স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। সঙ্গে 8 জিবি LPDDR4x র‍্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ আছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) মেইন রিয়ার ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। 

Poco M8s 5G দাম

Poco M8s 5G গ্লোবালি শাওমির ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে৷ ফোনটির দাম 189 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 টাকা৷ বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 219 ডলার (প্রায় 20,000) টাকা। উল্লেখ্য, এগুলি আর্লি বার্ড প্রাইস, যা আসল রিটেল মূল্যের চেয়ে কম হয়৷

 
KEY SPECS
Display 6.90-inch
Processor Qualcomm Snapdragon 6s Gen 3
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 15
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi A7 সিরিজের দুই বাজেট ফোন লঞ্চ হল, দাম মাত্র 10,499 থেকে শুরু, ফিচার্স দেখে নিন
  2. Poco M8s 5G বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হল, 1 পার্সেন্ট চার্জে প্রায় এক ঘন্টা ফোনে কথা বলা যাবে
  3. Apple-এর স্বর্ণযুগের নায়ক টিম কুক CEO পদ থেকে অবসর নিলেন, 4 ট্রিলিয়ন ডলার সম্রাজ্যের নতুন বস কে?
  4. 6,000 টাকা ছাড়ে মিলছে দুর্দান্ত ক্যামেরার Motorola ফোন, দাম বাড়ার আগে অফার লুফে নিন
  5. Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল
  6. Poco C81 সিরিজ বড় ব্যাটারি নিয়ে এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ফুল চার্জে 23 ঘন্টা ভিডিও দেখতে পারবেন
  7. Auto Eject Charger: চিন্তার দিন শেষ, ফোন সম্পুর্ণ চার্জ হলে নিজে থেকেই খুলে বেরিয়ে আসবে চার্জার
  8. OnePlus Nord CE6 সিরিজের দুই নতুন ফোন 7 মে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার্স
  9. 3,000 টাকা ছাড়ে শুরু Infinix Note 60 Pro-এর সেল, এই দামে মধ্যবিত্তের জন্য সেরা ফোন?
  10. Jio আনল 150 টাকার কমে সস্তা রিচার্জ প্ল্যান, চলবে পুরো এক মাস, কী কী সুবিধা পাবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.