Poco M8s 5G রিভার্স চার্জিং ও 33W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে এসেছে।
Photo Credit: Poco
Poco M8s 5G is powered by a 7,000mAh battery
Poco M8s 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে৷ পোকোর নতুন বাজেট স্মার্টফোনের তিন মুখ্য ফিচার্স হল স্মুথ 144Hz রিফ্রেশ রেট, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, এবং বিরাট 6.9 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে Qualcomm Snapdragon 6 সিরিজের চিপসেট ব্যবহার করেছে কোম্পানি৷ এতে 8 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। এছাড়াও, Poco M8s 5G মডেলে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ইনফ্রারেড সেন্সর, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার AI ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম, গুগলের সার্কেল টু সার্চ, ও 200 শতাংশ অডিও বুস্টের মতো ফিচার্স রয়েছে৷
Poco M8s 5G মডেলের প্রধান আকর্ষণ হল 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা একবার চার্জ দিলে দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে৷ পোকোর দাবি, এটি 1,600টি পূর্ণ চার্জ সাইকেলের পরেও 80 শতাংশ বা তার বেশি ক্ষমতা ধরে রাখতে সক্ষম৷ ব্যাটারিতে নাকি 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও প্রায় 1 ঘন্টা কথা বলা যাবে৷
ব্যাটারিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে৷ 18 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোনকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে৷ পোকো এম8এস 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 × 2,340 পিক্সেল), সর্বোচ্চ 850 নিট ব্রাইটনেস, ও 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। হাত ভেজা থাকলেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।
পোকোর নতুন ফোন স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। সঙ্গে 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজ আছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনের পিছনে 50 মেগাপিক্সেল (f/1.8 অ্যাপারচার) মেইন রিয়ার ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে।
Poco M8s 5G গ্লোবালি শাওমির ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে৷ ফোনটির দাম 189 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 টাকা৷ বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 219 ডলার (প্রায় 20,000) টাকা। উল্লেখ্য, এগুলি আর্লি বার্ড প্রাইস, যা আসল রিটেল মূল্যের চেয়ে কম হয়৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lava Virat V1 5G, Virat V1 Specifications Revealed Ahead of July 24 India Launch