Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 সেপ্টেম্বর 2026 16:00 IST
হাইলাইট
  • Poco X8 Power ও Realme P4 Power 5G-তে 10,000mAh ব্যাটারি আছে
  • Poco X8 Power অক্টা-কোর Snapdragon 6 Gen 5 প্রসেসরে রান করে
  • Realme P4 Power 5G-এর সামনে 6.78 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে

Poco X8 Power (left) vs Realme P4 Power 5G (right)

Poco X8 Power ভারতে লঞ্চ হয়েছে গতকাল। একে ধরে বর্তমানে ভারতের বাজারে 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোনের সংখ্যা দাঁড়ালো তিনে। জানুয়ারি মাসে Realme P4 Power 5G ভারতে এসেছিল। আর সেটাই ছিল দেশের সর্বপ্রথম 10,001mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে মার্চে Realme Narzo Power 5G বাজারে আসে। বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে কাটে কা টক্কর চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।

Poco X8 Power vs Realme P4 Power 5G: ডিসপ্লে

পোকো এক্স 8 পাওয়ার ফোনের সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 1,280 x 2,772 পিক্সেল রেজোলিউশন, ও 3,840H PWM ডিমিং সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

Advertisement

Realme P4 Power 5G-এর সামনে 6.78 ইঞ্চি 4D কার্ভড+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, 1,280 x 2,800 পিক্সেল রেজোলিউশন, নেটফ্লিক্স HDR, 1.07 বিলিয়ন কালার, এবং HDR10+ অফার করে।

Poco X8 Power vs Realme P4 Power 5G: ক্যামেরা

পোকো এক্স8 পাওয়ার f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সের সঙ্গে এসেছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ও ব্যাক দুই ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

রিয়েরমি পি4 পাওয়ার 5G-তে 2- অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। এটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করার সুবিধা দেয়নি কোম্পানি। 

Advertisement

Poco X8 Power vs Realme P4 Power 5G: প্রসেসর, ব্যাটারি, চার্জিং, OS

Poco X8 Power অক্টা-কোর Snapdragon 6 Gen 5 প্রসেসরে রান করে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।ফোনের 10,000mAh ব্যাটারি 100W চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক HyperOS 3 প্রি-ইনস্টল আছে। কোম্পানি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।

Realme P4 Power 5G চলে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বোচ্চ 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ অপশনের সাথে যুক্ত। ফোনে Hyper Vision AI চিপ রয়েছে। ফোনের 10,001mAh ব্যাটারি 80W চার্জিং, 27W রিভার্স চার্জিং, ও বাইপাস চার্জিং সাপোর্ট করে৷। হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক Realme UI 7.0 আছে। কোম্পানি তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছর সিকিউরিটি আপডেট দেবে।

Poco X8 Power vs Realme P4 Power 5G: দাম

Poco X8 Power-এর দাম 35,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 38,999 টাকা।

Advertisement

Realme P4 Power 5G-এর বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 32,999 টাকা ও 34,999 টাকা। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের মূল্য 37,999 টাকা।

Poco X8 Power vs Realme P4 Power 5G: কে এগিয়ে

Poco X8 Power-এর তুলনায় Realme P4 Power 5G মডেলের দাম 3,000 টাকা কম। ফলে যারা ভ্যালু-ফর মানিকে গুরুত্ব দেন, তাদের জন্য রিয়েলমি ভাল অপশন। অন্য দিকে, আরও দ্রুত চার্জিং, পাওয়ারফুল প্রসেসর, উন্নত সেলফি ক্যামেরা, এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দিলে, Poco X8 Power উপযুক্ত হতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim design for a big-battery smartphone
  • IP69-rated for dust and water
  • Bright HDR-certified display
  • Excellent battery life
  • Can be used as a powerbank in emergencies
  • Bad
  • 144Hz refresh rate only works with two apps
  • Single bottom-firing speaker
  • Gets hot when recording 60 fps video
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 7400 Ultra
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
Battery Capacity 10,001mAh
OS Android 16
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.