সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 নভেম্বর 2026 12:34 IST
হাইলাইট
  • Poco X8 Power মডেলের মুখ্য আকর্ষণ 10,000mAh ব্যাটারি
  • স্মার্টফোনটি সমস্ত অফার ধরে 8,500 টাকা সস্তায় কেনা যাচ্ছে
  • Poco X8 Power একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে

Poco X8 Power has a 10,000mAh battery with support for 100W fast charging

Photo Credit: Poco

Poco X8 Power এখন 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ। শুনতে অবাক লাগলেও মাত্র দুই মাস আগে লঞ্চ করা ফোনে এমনই অবিশ্বাস্য ছাড় পাওয়া যাচ্ছে। ডিভাইসের দাম কমার পাশাপাশি, কার্ড অফারে অতিরিক্ত সাশ্রয় করা যাচ্ছে। ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে হ্যান্ডসেটটি লঞ্চ প্রাইসের থেকে 8,000 টাকা কমে কেনা যাচ্ছে। ফলে এই ফোনের দাম 28,000 টাকার নিচে চলে এসেছে। Poco X8 Power বিশাল 10,000mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে এসেছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। স্মার্টফোনটি Dolby Atmos সাউন্ড, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রটেকশন-সহ 1.5K AMOLED ডিসপ্লে, IP66, IP68, IP69, ও IP69K রেটিং দিয়ে সজ্জিত।

Poco X8 Power কিনুন 8,000 টাকা ডিসকাউন্টে

Poco X8 Power ফ্লিপকার্টে 30,999 টাকায় লিস্টেড আছে। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের বেস মডেলের দাম। তুলনাস্বরূপ, সেপ্টেম্বরের শুরুতে লঞ্চের সময় দাম ছিল 35,999 টাকা। অর্থাৎ, সরাসরি 5,000 টাকা দাম কমেছে। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে দাম মেটালে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Advertisement

সমস্ত অফার অন্তর্ভুক্ত করে পোকোর ফোনের দাম নেমে আসবে 27,999 টাকায়, যা লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা কম। ফ্লিপকার্টের প্রোডাক্ট পেজ থেকে আরও জানা গিয়েছে. এইচডিএফসি এবং এসবিআই ক্রেডিট কার্ডে 3 থেকে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনে 3,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি হলুদ ও কালো রঙে উপলব্ধ।

জানিয়ে রাখি, পোকো এক্স8 পাওয়ার ফোনে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই স্মার্টফোনের স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিসম্পন্ন  f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসটি অক্টা-কোর Snapdragon 6 Gen 5 প্রসেসরে রান করে।

Advertisement

Poco X8 Power ফোনে 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং, হাই-রেজ অডিও, ডুয়াল স্টেরিও স্পিকার, ও ইনফ্রারেড ব্লাস্টার আছে। এতে Android 16 ভিত্তিক Xiaomi HyperOS 3 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড আছে। কোম্পানি চারটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 20) ও ছয় বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  2. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  3. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  4. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  5. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
  6. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  7. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  8. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  9. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  10. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.