ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Realme 3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 এপ্রিল 2019 16:15 IST
হাইলাইট
  • Realme প্রধান মাধব শেঠ এই ঘোষণা করেছেন
  • মার্চ মাসে লঞ্চ হয়েছিল Realme 3
  • Flipkart ও Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই ফোন

Realme 3 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে

গত মাসে ভারতে লঞ্চ হয়েছি Realme 3। লঞ্চের পর এতদিন ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যেত। এবার ওপেন সেলে বিক্রি শুরু হল Realme 3। অর্থাৎ যখন খুশি এই স্মার্টফোন কেনা যাবে। Realme 3 তে রয়েছে থ্রিডি ইউনি বডি ডিজাইন, ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট নচ। এই ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme। সাথে থাকছে বিশাল 4,230 mAh চিপসেট আর লেটেস্ট Android 9 Pie অপেরাটিং সিস্টেম। একাধিক আলাদা মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে Flipkart ও Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Realme 3। সম্প্রতি লঞ্চ হয়েছে Realme 3 Pro। আগামী সপ্তাহে এই ফোন বিক্রি শুরু হবে। তার কয়েক দিন আগেই ওপেন সেলে বিক্রি শুরু হল Realme 3।

Realme 3 এর দাম

3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Realme.com আর Flipkart থেকে যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন।

Advertisement

Realme 3 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।

ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sturdy body
  • Powerful processor
  • Quick face recognition
  • ColorOS 6.0 looks slick
  • Bad
  • Front and rear get smudged easily
  • Average cameras
  • Videos aren’t stabilised
  • HD resolution display
 
KEY SPECS
Display 6.20-inch
Processor MediaTek Helio P70
Front Camera 13-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4230mAh
OS Android Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.