Redmi Note 7 Pro কে টেক্কা দিতে লঞ্চ হল Realme 3 Pro: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 এপ্রিল 2019 14:40 IST
হাইলাইট
  • Realme 3 Pro তে রয়েছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট
  • এই ফোনের দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
  • বিক্রি শুরু 29 এপ্রিল

Realme 3 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে

অনেক দিন ধরেই বাজার গরম করার কাজ চলছিল। অবশেষে ভারতে লঞ্চ হল Realme 3 Pro। সোমবার নতুন দিল্লিতে এক ইভেন্টে এই ফোন লঞ্চ হয়েছে। Realme 3 Pro তে রয়েছে শক্তিশালী Snapdragon 710 চিপসেট আর 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা ব্যবহার করেছে Realme। Realme 3 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Redmi Note 7 Pro এর সাথে টেক্কা দিতে ভারতে Realme 3 Pro লঞ্চ করল চিনের কোম্পানিটি।

Realme 3 Pro এর দাম ও লঞ্চ অফার

4GB RAM আর 64GB স্টোরেজে Realme 3 Pro কিনতে 13,999 টাকা খরচ হবে। 6GB RAM আর 128GB স্টোরেজে Realme 3 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। কার্বোণ গ্রে, নাইট্রো ব্লু আর লাইটনিং পার্পল কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Flipkart আর Realme অনলাইন স্টোর থেকে Realme 3 Pro  পাওয়া যাবে। 29 এপ্রিল দুপুর 12 টায় ফ্ল্যাশ সেলের মাধ্যমে শুরু হবে বিক্রি।

Advertisement

প্রথম দিন সেলে Realme অনলাইন স্টোরে প্রথম 1,000 গ্রাহককে বিনামূল্যে Realme Buds দেবে কোম্পানি। এছাড়াও MobiKwik গ্রাহকরা Realme স্টোর থেকে এই ফোন কিনলে 15 শতাংশ সুপারক্যাশ ক্যাশব্যাক পাবেন।

HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা Realme 3 Pro কিনলে পাবেন 1,000 টাকা ছাড়। Flipkart থেকে পাওয়া যাবে ছয় মাসের নো কস্ট ইএমআই।

Realme 3 Pro এর সাথে একই ইভেন্টে বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হয়েছে Realme C2। ভারতে Realme C2 এর দাম 5,999 টাকা।

Advertisement

আরও পড়ুন: বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হল Realme C2

Realme 3 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 3 Pro তে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme 3 Pro তে থাকছে একটি 6.3  ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Realme 3 Pro ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Realme 3 Pro তে থাকছে একটি ব25 মেগাপিক্সেল ক্যামেরা। Realme 3 Pro ক্যামেরায় 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা যাবে। 64 মেগাপিক্সেল ছবি তোলার জন্য থাকছে Ulltra HD মোড আর কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য থাকছে বিশেষ নাইট মোড।

Realme 3 Pro ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। কানেক্টিভিটির জন্য Realme 3 Pro তে রয়েছে Bluetooth 5.0, 4G LTE, Wi-Fi 802.11ac (2.4GHz+5GHz) আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,045 mAh ব্যাটারি। জলদি চার্জ করার জন্য থাকছে VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট। Realme 3 Pro এর ওজন 172 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful and efficient SoC
  • Very good battery life
  • Cameras fare well under good light
  • Bundled fast charger
  • Bad
  • Average low-light camera performance
  • Laminated back scuffs easily
  • No USB Type-C port
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4045mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.