64 মেগাপিক্সেল ক্যামেরা সহ বৃহস্পতিবার লঞ্চ হবে Realme 5

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 অগাস্ট 2019 16:11 IST
হাইলাইট
  • 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Realme
  • বৃহস্পতিবার এই ফোন লঞ্চ হবে
  • এই ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা

64-মেগাপিক্সেল ক্যামেরার Realme ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা

আগামীকাল ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। এই ফোন সম্পর্কে এখনও বেশি তথ্য জানা যায়নি। প্রকাশ্যে আসেনি এই ফোনের নাম। এবার নতুন এই ফোনের নাম সম্পর্কে ইঙ্গিত দিলেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। নিজের টুইটার প্রোফাইলের নাম বদল করে Madhab '5' Quad করেছেন তিনি। এর পরে অনেকেই মনে করছেন 8 অগাস্ট Realme 5 নামে বাজারে আসবে কোয়াড ক্যামেরার 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। চিনে 4 একটি অশুভ সংখ্যা। তাই সেই সংখ্যা বাদ দিয়ে Realme 3 Pro এর পরে লঞ্চ হতে চলেছে Realme 5। তবে Realme 5 Pro নামেও বাজারে আসতে পারে এই স্মার্টফোন।

এখনও এই ফোন সম্পর্কে বিশেষ তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত টিজারে জানা গিয়েছিল ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।  এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। সম্প্রতি মোবাইল ফোনের জন্য 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 সেন্সর লঞ্চ করেছিল Samsung। নতুন realme ফোনে এই সেন্সর ব্যবহার হতে পারে। Realme X লঞ্চের সময় নিজের ট্যুইটার প্রোফাইলে নাম বদল করে ‘Madhab X' করেছিলেন কোম্পানির প্রধান।

Advertisement

বৃহস্পতিবার ভারতে এই ফোন লঞ্চ হওয়ার পরে 15 অগাস্ট চিনে এই ফোন লঞ্চ হবে। Realme ছাড়াও 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চের দৌড়ে রয়েছে Samsung ও Xiaomi। বুধবার চিনে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রযুক্তি সামনে নিয়ে আসছে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  2. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  3. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  5. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
  6. 202 টাকায় 32 দিন মেয়াদ, 1 লাখের ফ্রি ইন্সুরেন্স, BSNL আনল নয়া রিচার্জ প্ল্যান
  7. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  8. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  9. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  10. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.