Realme 5, Realme 5s-এর পরে এবার বাজারে আসছে Realme 5i

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 ডিসেম্বর 2019 17:45 IST
হাইলাইট
  • ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেল Realme 5i
  • Android Pie অপারেটিং সিস্টেম চলবে
  • থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট

নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5s

Realme 5 সিরিজে লঞ্চ হবে নতুন স্মার্টফোন। ইতিমধ্যেই এই সিরিজে Realme 5 আর Realme 5s লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। এবার লঞ্চ হতে চলেছে নতুন Realme 5i। সম্প্রতি RMX2030 মডেল নম্বরে ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটে সামনে এসেছে এই স্মার্টফোন। ফলে মনে করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এই ফোন বাজারে আসবে। এছাড়াই থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে Realme 5i। যদিও অনলাইনে এই ফোন লঞ্চ সম্পর্কে কোন খবর সামনে আসেনি।

ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটে সামনে এসেছে Realme 5i 

Advertisement

5 ডিসেম্বর ওয়াই-ফাই অ্যালায়েন্স সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme 5i ফোনটি দেখা গিয়েছে। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi a/b/g/n/ac সাপোর্ট।

DroidShout ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ভারত, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় একসাথে এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই এই তিন দেশের সার্টিফিকেশন ওয়েবসাইটে এই তিন ফোন দেখা গিয়েছে।

Realme 5 থেকে কিছু ফিচার কাটছাঁট করে লঞ্চ হতে পারে Realme 5i। চলতি বছর একই কাজ করেছিল চিনের কোম্পানিটি। শুরুতে Realme 3 লঞ্চের পর সেই ফোন থেকে কিছু ফিচার কমিয়ে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3i। Realme 5i ফোনের ক্ষেত্রেও সেই ঘটনা সত্যি হতে চলেছে। এখনও Realme 5i লঞ্চ সম্পর্কে মুখ খোলেনি Realme।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 5i, Realme RMX2030
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.