20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme 5s, থাকবে 48 Megapixel ক্যামেরা

বিজ্ঞাপন
Edited by Biswadip Dey, আপডেট: 14 নভেম্বর 2019 14:27 IST
হাইলাইট
  • Realme 5s will feature a 48-megapixel main camera at the back
  • The upcoming phone will feature quad rear cameras, akin to Realme 5 Pro
  • It will be launched alongside the Realme X2 Pro flagship phone

ভারতে লঞ্চ হতে চলেছে Realme 5s

ভারতে লঞ্চ হতে চলেছে Realme 5s। আগামী 20 নভেম্বর এটা লঞ্চ হবে দেশে। Flipkart-এ মিলবে এই স্মার্টফোন। Realme X2 Pro-র পাশাপাশি লঞ্চ হবে এটি। এর আগে এই ফোনের টিজার প্রকাশিত হয়েছিল। তখন থেকেই এর রিয়াল প্যানেলে হিরের নকশা আঁকা ছবি ও চার রিয়ার ক্যামেরা আলোড়ন ফেলেছে। 48-megapixel প্রাইমারি ক্যামেরা রয়েছে এই ফোনে। এছাড়া একাধিক টিজার থেকে নিশ্চিত 5,000mAh ব্যাটারি থাকবে Realme 5s ফোনে। Flipkart-এর ওয়েবসাইটে নতুন একটি টিজার মুক্তি পেয়েছে Realme 5s-এর। তখনই জা‌নিয়ে দেওয়া হয় 20 নভেম্বর ভারতে লঞ্চ হবে ফোনটি। 
একই দিনে Realme X2 Pro স্মার্টফোনটিও লঞ্চ হবে এদেশে। Flipkart Unique ব্র্যান্ডিং থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি Flipkart-এর এক্সক্লুসিভ স্মার্টফোন। 

Realme 5s ক্যামেরা ফিচার

Realme 5s-এ চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 48-megapixel প্রাইমারি ক্যামেরা। এর আগে Xiaomi 48-megapixel ক্যামেরা নিয়ে এসেছিল  Redmi Note 7s-এ।  Redmi Note 7 Pro থেকে Redmi Note 7-এ ওই ক্যামেরা সংযোগ করে সেটাকে নতুন ফোন হিসেবে বাজারজাত করেছিল। এবার Realme 5s ফোনেও সেই ক্যামেরাই নিয়ে আসছে Realme। সেদিক দিয়ে দেখলে Realme 5s ও  Realme 5-এর মধ্যে ফারাক হিসেবে থাকবে কেবল 48-megapixel রিয়ার ক্যামেরা। এবং অবশ্যই একটি নতুন লাল রংয়ের অপশন। 5,000mAh ব্যাটারিও নিশ্চিত হয়েছে টিজারে।

Realme 5s স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

টিজার পেজ ফোনের অভ্যন্তরীণ স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য দেয়নি। তবে ব্যাকের সেন্সর সেট আপ সম্ভবত হতে চলেছে Realme 5 Pro-র মতোই— 48-megapixel প্রাইমারি ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ডেপথ সেন্সর এবং ম্যাক্রো লেন্স। Realme 5s মডেল নম্বর হতে চলেছে RMX1925।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good build quality, striking looks
  • Very good battery life
  • Cameras perform well in daylight
  • Dedicated microSD card slot
  • Bad
  • No fast charging
  • Cameras struggle in low light
  • A little heavy and bulky
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 5s, Realme 5s Specification, Flipkart
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto Pad 70 ট্যাব 13 ইঞ্চির 3.5K স্ক্রিন, 10,200nAh ব্যাটারি, ও JBL স্পিকার-সহ ভারতে আসছে
  2. Redmi K90 Ultra: গরমের সমস্যা মিটবে, এবার ফোনের ভিতরে ফ্যান, মাসের শেষে আসছে রেডমির নতুন মডেল
  3. সুপারকারের আভিজাত্য নিয়ে ভারতে এল Infinix Note 60 Pro Pininfarinaএডিশন, এমন ফোন দেশে একটাই
  4. boAt Airdopes ProClip: কানে না গুঁজেই গান শোনা যাবে! মাত্র 1,599 টাকায় ক্লিপ ইয়ারবাড আনল বোট
  5. Nothing Phone 4b লঞ্চের আগেই ফাঁস বড় তথ্য, নতুন ফোনে থাকছে এই প্রসেসর
  6. Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা
  7. Meta Glasses: সস্তায় স্মার্ট চশমা আনল মেটা, ছবি তুলবে, কথা বলবে, গান শোনাবে, আবার পথও চেনাবে
  8. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  9. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  10. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.