Xiaomi -কে টেক্কা দিতে এবার লঞ্চ হবে Realme 5s

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 24 অক্টোবর 2019 10:22 IST
হাইলাইট
  • চলতি মাসে BIS সার্টিফিকেশন পেয়েছে Realme 5s
  • কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে

কবে Realme 5s লঞ্চ হবে জানা যায়নি

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 আর Realme 5 Pro। এই সিরিজে ভারতে নতুন ফোনে লঞ্চ করতে চলেছে Realme। কয়েক দিনের মধ্যেই চারতে আসতে পারে Realme 5s। ভারত ও থাইল্যান্ডে RMX1925 মডেল নম্বরে নতুন Realme ফোন সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ কয়েক দিনের মধ্যেই এই ফোন নিয়ে হাজির হবে চিনের কোম্পানিটি। Realme 5 ফোনে সামান্য উন্নতি করে লঞ্চ হবে Realme 5s। যদিও ঠিক কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।

স্টক অ্যানড্রয়েডের অভিজ্ঞতা দিতে Realme ফোনে আসছে ColorOS 7

সম্প্রতি থাইল্যান্ডে NBTC আর ভারতে BIS সার্টিফিকেশন পেয়েছে Realme 5s। অর্থাৎ শীঘ্রই দুই দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে RMX1925 মডেল নম্বরে লঞ্চ হবে Realme 5s।

NBTS লিস্টিং থেকে জানা গিয়েছে Realme 5s নামে লঞ্চ হবে এই ফোন। যদিও এই দুই সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে Realme 5s ফোনের কোন ফিচার জানা যায়নি। তবে কয়েক মাস আগে লঞ্চ হওয়া Realme 5 ফোনের সাথেই নতুন ফিচার যোগ করে বাজারে আসবে Realme 5s।

ডিসপ্লের নীচে ডুয়াল সেলফি ক্যামেরা, স্মার্টফোন জগতে বিপ্লব Xiaomi -র

চলতি বছর লঞ্চ হওয়া Realme 5 ফোনে একটি 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে ছিল। Realme 5 ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট, 4GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় 12 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Realme 5 ফোনে 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ফোনে রয়েছে একটি  5,000 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme 5s, Realme RMX1925
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 74,999 টাকা দামের ফোন মাত্র 35,525 টাকায়, Samsung-এর এই মডেল বিপুল সস্তায় কেনার সুযোগ
  2. সেপ্টেম্বরে লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 FE-র সম্পূর্ণ স্পেসিফিকেশন
  3. Redmi K100 Pro এবং K100 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 200MP ট্রিপল ক্যামেরা ও 9,070mAh ব্যাটারি আছে
  4. 79,999 টাকার Google Pixel 10 এখন স্রেফ 25,078 টাকায়, কীভাবে পাবেন এই অবিশ্বাস্য অফার
  5. YouTube থেকে টাকা আয় কঠিন হল, ক্রিয়েটরদের জন্য আসছে নতুন নিয়ম
  6. 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
  7. MySpace: আধুনিক সোশ্যাল মিডিয়ার পথিকৃৎ ফিরছে নতুন রূপে, টক্কর দেবে ফেসবুক-ইনস্টাগ্রামকে?
  8. Amazon Great Freedom সেলে 3,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে দারুণ ফিচার্সের Samsung Galaxy A37 5G
  9. Amazon গ্রেট ফ্রিডম সেলে 10,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরার দুর্ধর্ষ Xiaomi ফোন
  10. Airtel গ্রাহকদের জন্য জরুরি খবর, হঠৎই বন্ধ এই দুই রিচার্জ প্ল্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.