আজ বিক্রি শুরু হচ্ছে Realme 6; লঞ্চ অফারে কী সুবিধা মিলবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 মার্চ 2020 11:45 IST
হাইলাইট
  • Realme 6 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে
  • গত সপ্তাহে এই ফোন লঞ্চ হয়েছিল
  • থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Realme 6 -এর দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro।  বুধবার ভারতে Realme 6 বিক্রি শুরু হচ্ছে। 13 মার্চ বিক্রি শুরু হবে Realme 6। এই ফোনে হোল পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Realme। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।

Realme 6 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Realme 6 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে যথাক্রমে 14,999 টাকা ও 15,999 টাকা খরচ হবে। বুধবার দুপুর 12 টায় Flipkart ও Realme.com থেকে এই ফোন বিক্রি শুরু হচ্ছে।

লঞ্চ অফারে আইসিআইসিআই ক্রেডিট কার্ড গ্রাহকরা 750 টাকা ছাড় পাবেন। এছাড়াও 1,084 টাকা মাসিক কিস্তিতে নো-কস্ট ইএমআই পাওয়া যাবে। Realme.com থেকে পুরনো ফোন এক্সচেঞ্জ করে Realme 6 কিনলে অতিরিক্ত ছাড় মিলবে।

Realme 6 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 6 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ 90Hz ডিসপ্লে রয়েছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G90T চিপসেট, 8GB RAM ও 128GB স্টোরেজ।

Advertisement

Realme 6 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং। Realme 6 -এর ওজন 191 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Impressive performance
  • Very good battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.