Realme 6

Realme 6 - ख़बरें

  • অক্টোবরে ভারতের বাজারে রেকর্ড, এল ট্রিপল 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারির ফোন
    অক্টোবরে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে ভারতের বাজারে। Oppo, Vivo, Realme, Samsung, Tecno, এবং Infinix এ দেশে নতুন ফোন নিয়ে এসেছে। দামি ফ্ল্যাগশিপ থেকে শুরু করে মিড-রেঞ্জ ও এন্ট্রি-লেভেল বাজেট ফোন এসেছে। Oppo Find X10 সিরিজ যে অক্টোবরের সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন লঞ্চ, সে ব্যাপারে কারোর দ্বিমত থাকার কথা নয়। এই লাইনআপে দুটি হ্যান্ডসেট এসেছে, যার মধ্যে Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পেয়েছে। এই মাসে লঞ্চ হওয়া Vivo S2 FE ভারতে ভিভোর সর্বপ্রথম 10,000mAh ব্যাটারির ফোন। Samsung Galaxy F70 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। এতে Exynos 1330 প্রসেসর, sAMOLED ডিসপ্লে, Corning Gorilla Glass Victus, OIS সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা আছে। Infinix GT 50 Pro হল দেশের প্রথম লিকুইড কুলিং সিস্টেমযুক্ত স্মার্টফোন। কুলিং চ্যানেল ফোনের পিছনের স্বচ্ছ প্যানেলের ভিতর দিয়ে দেখা যাবে।
  • 20,000 বাজেটে ফোন খুঁজছেন? ব্যাটারি, ক্যামেরা, ও ফিচারে সেরা এই 5 স্মার্টফোন
    যদি আপনি 20,000 টাকার বেশি খরচ করতে না চান, তাহলে এখনও বেশ কিছু ভাল 5G ফোন পাবেন। এই বাজেটে Realme Narzo 100x 5G একমাত্র 8,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। ফোনে 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্টও আছে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসরে রান করে। এতে ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে। 18,999 টাকা দামের Oppo K14x 5G-তে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফোনে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং অফার করে। ভারতে iQOO Z11 Lite 5G এখন 17,499 টাকা থেকে বিক্রি হচ্ছে। এটিও ভাল অপশন।
  • Poco X8 Power vs Realme P4 Power: 10,000mAh ব্যাটারির কোন ফোন কিনলে লাভ? তুলনা দেখে নিন
    বর্তমানে মিড-রেঞ্জে সেরা 10,000mAh ব্যাটারির ফোনের তকমা দখলের জন্য Poco X8 Power ও Realme P4 Power 5G-এর মধ্যে জোর প্রতিযোগিতা চলবে। কিন্তু খাতায়-কলমে স্পেসিফিকেশন বা ফিচার্সের নিরিখে দুই ফোনের মধ্যে কে এগিয়ে? এই প্রতিবেদনে ফোন দুটির তুলনা রইল।
  • 15,000 টাকার কমে Realme C100i লঞ্চ হল ভারতে, রয়েছে বড় 6,500mAh ব্যাটারি
    Realme C100i ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনে 6,500mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে, ও IP64 রেটিং আছে। রিয়েলমির নয়া স্মার্টফোনে 8MP মেইন ক্যামেরা, 5MP ফ্রন্ট ক্যামেরা, Android 16, ও 15W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
  • Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
    Realme C100i ভারতে এই বৃহস্পতিবার (আগস্ট 27) রিলিজ হবে। এটি একটি 4G স্মার্টফোন। লঞ্চের দিনই স্মার্টফোনের সেল শুরু হবে। ডিভাইসটি সিলভার এবং ব্ল্যাক কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। এটি 14,999 টাকায় লঞ্চ হতে পারে। ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ থাকবে। এছাড়াও, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6.75 ইঞ্চি HD+ ডিসপ্লে, Unisoc T7250 প্রসেসর, 6,500mAh ব্যাটারি, 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও Realme UI 7 পাওয়া যাবে।
  • Realme P4s 5G লঞ্চ হচ্ছে আগস্ট 26, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
    Realme P4s 5G স্মার্টফোনের অন্যতম আকর্ষণ হবে 8,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং। ফোনের সামনে Samsung-এর ফ্ল্যাগশিপ অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 6,500 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর ও 8 মেগাপিক্সেল AI ওয়াইড ক্যামেরা মিলবে। ফোনটি MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর এবং Hyper Vision+ AI চিপ দিয়ে সজ্জিত থাকবে।
  • Amazon Prime Day 2026: স্মার্টফোনে লোভনীয় অফার, রেকর্ড ছাড়ে শুরু বছরের সবচেয়ে বড় সেল
    Amazon Prime Day 2026 আজ মধ্যরাত থেকে সব গ্রাহকদের জন্য লাইভ হয়েছে। স্মার্টফোনের মূল্যবৃদ্ধির সময়েও মোটা ডিসকাউন্টে নতুন মডেল কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন। আগামী জুলাই 6 পর্যন্ত চলবে প্রাইম সেল। বাজেট 25,000 টাকার মধ্যে থাকলে, Samsung Galaxy M47 5G সেরা অপশন। এটি 22,999 টাকায় বিক্রি হচ্ছে। Samsung Galaxy S25 Ultra বর্তমানে 84,999 টাকায় বিক্রি হচ্ছে। ছাড় প্রায় 44,000 টাকা। অ্যামাজন প্রাইম ডে 2026 সেলে OnePlus 13 বিক্রি হচ্ছে 49,999 টাকায় (12 জিবি + 256 জিবি), যা আজ পর্যন্ত ফোনটির সর্বনিম্ন দাম।
  • 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
    Realme GT 7T-এর টপ 512 জিবি মডেল ফ্লিপকার্টে সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে। এই ফোনে 6,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত AMOLED ডিসপ্লে, VC কুলিং সিস্টেম, 7,000mAh ব্যাটারি, IP69 রেটিং, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, NFC, Dimensity 8400 Max প্রসেসর, ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।
  • Realme P4R 5G: 2,000 টাকার বেশি ছাড়, দেশের সবচেয়ে সস্তা 8,000mAh ব্যাটারির ফোনের বিক্রি শুরু হল
    Realme P4R 5G ভারতে 18,999 টাকায় এসেছিল। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ পাওয়া যায়। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকা। তবে Axis ও HDFC ব্যাঙ্কের ডেবিট/ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,210 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, রিয়েলমি তিন মাসের জন্য নো কস্ট EMI অফার দিচ্ছে। তবে মনে রাখবেন, অফাররাত 12টার পর শেষ হচ্ছে। ফোনটি ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
  • 20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে
    OnePlus N সিরিজের ফোন Nord CE 6 Lite-এর থেকেও সস্তায় আসবে। ওয়ানপ্লাস মূলত মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য পরিচিত হলেও, এখন বাজেট সেগমেন্টে নতুনভাবে প্রবেশের পরিকল্পনা করছে। OnePlus জুলাইতে N সিরিজের প্রথম ফোন লঞ্চ করতে পারে। দাম 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে।
  • Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
    Realme 16T ভারতে 29,999 টাকায় (6 + 128 জিবি) লঞ্চ হয়েছে। এই ফোনে 8,000mAh ব্যাটারি, Dimensity 6300 প্রসেসর, 144Hz রিফ্রেশ রেট, রিভার্স চার্জিং, VC কুলিং সিস্টেম, 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা, 45W ফাস্ট চার্জিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, IP69 ওয়াটার প্রোটেকশন রেটিং, ও 16MP সেলফি ক্যামেরা আছে।
  • Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
    টিপস্টার অভিষেক যাদবের পোস্ট অনুসারে, Realme 16x 5G ভারতে RMX5270 মডেল নম্বরের সাথে শীঘ্রই লঞ্চ হতে পারে। এটি এন্ডুরেন্স ব্রাউন ও গ্লোরি হোয়াইট কালার অপশনে আসতে পারে। ফোনটি 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে। গত বছর অক্টোবরে লঞ্চের সময় পূর্বসূরী Realme 15x 5G-এর দাম 16,999 টাকা থেকে শুরু হয়েছিল। তাই Realme 16x 5G-এর দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।
  • 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
    Realme GT 7T লঞ্চ হওয়ার সময় 34,999 টাকা দাম ছিল। ফ্লিপকার্টে বর্তমানে ফোনটি 27,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 7,000 টাকা ডিসকাউন্ট মিলছে। এই স্মার্টফোনে 6,000 নিট পিক ব্রাইটনেসযুক্ত ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, IP69 রেটিং, VC কুলিং সিস্টেম, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং, ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ আছে।
  • Realme C81 কম দামে ভারতে আসছে, থাকতে পারে 6,300mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে
    Realme C81-এর মডেল নম্বর Realme Note 80-এর সাথে মিলে যাচ্ছে, যা গত মাসে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে। বিষয়টি ইঙ্গিত করছে যে, এটি Note 80-এর রিব্র্যান্ডেড ভার্সন হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় বাজারের জন্য আলাদাভাবে আনছে সংস্থা। Realme C81 নতুন ফোন হলেও, ভিতরের হার্ডওয়্যার এবং ফিচার Note 80-এর মতো হতে পারে।
  • Realme Narzo 100 Lite 5G খুব সস্তায় লঞ্চ হল, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে মাত্র এই টাকায়
    Realme Narzo 100 Lite 5G মডেলের দাম 13,499 টাকা থেকে শুরু হচ্ছে। তবে কোম্পানি 1,500 টাকা ডিসকাউন্ট অফার করায় দাম 11,999 টাকায় নেমে আসবে। এটি 7,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, 6 জিবি পর্যন্ত র‍্যাম, Dimensity 6300 চিপ, ও 5,300 বর্গমিমি VC কুলিং সিস্টেমের মতো ফিচার্স অফার করে।

Realme 6 - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »