Realme P4 Lite ফোনে বিশাল 6,300mAh ব্যাটারি থাকলেও 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে।
Photo Credit: Realme
Realme P4 Lite supports up to 18GB of dynamic RAM
Realme P4 Lite ভারতে ফেব্রুয়ারি 20 লঞ্চ হচ্ছে। এটি Realme P4 সিরিজের চতুর্থ মডেল হিসেবে এ দেশে বিক্রি হবে। ফোনটি লাইনআপের সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। দাম 10,000 টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। আসন্ন স্মার্টফোনের মুখ্য আকর্ষণ নিঃসন্দেহে 6,300mAh ব্যাটারি। এটি রিভার্স চার্জিং সাপোর্ট করায় পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। Realme P4 Lite একাধিক AI ফিচার্সের সাথে আসছে। ফোনটিতে IP54 জল ও ধুলোরোধী রেটিং, পালস লাইট, মিলিটারি গ্রেড ডিরাবিলিটি, 12 জিবি পর্যন্ত ডাইনামিক র্যাম, ও 300 শতাংশ আল্ট্রা ভলিউম সহ বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাবে।
রিয়েলমি পি4 লাইট এর জন্য বিশেষভাবে তৈরি একটি মাইক্রোসাইট সংস্থার ওয়েবসাইটে লাইভ হয়েছে। এটি ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও ফিচার্স সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। এতে 6,300mAh ব্যাটারি থাকলেও 7.94 মিমি স্লিম প্রোফাইল বজায় রেখেছে। এর সাথে 15W ওয়্যার্ড এবং ও 6W রিভার্স চার্জিং সাপোর্ট মিলবে। টাইপ-সি কেবলের সাথে চার্জার বাক্সের ভিতরে দেওয়া হবে।
রিয়েলমি দাবি করছে, ব্যাটারি ফুল চার্জে 46.5 ঘন্টা কলিং, 19 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, 13.6 ঘন্টা ক্যান্ডি ক্রাশ সাগা প্লেটাইম, এবং 20.7 ঘন্টা ইউটিউব স্ট্রিমিং অফার করবে। আরও জানানো হয়েছে, 5 মিনিট চার্জ দিলে ফোনে 2.3 ঘন্টা কথা বলা যাবে। ফোনটির ওজন 201 গ্রাম। এটি সি ব্লু, অবসিডিরন ব্ল্যাক, এবং বিচ গোল্ড কালার অপশনে উপলব্ধ।
Realme P4 Lite এর সামনে 6.78 ইঞ্চি আই কমফোর্ট ডিসপ্লে থাকবে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস, এবং 180 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করবে। ডিভাইসটি 1.8 গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর চিপসেটে রান করবে। র্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ইন্টার্নাল স্টোরেজ 128 জিবি পর্যন্ত।
রিয়েলমির আসন্ন ফোনে এআই ফিচারগুলোর মধ্যে থাকছে AI কল নয়েজ রিডাকশন, AI বুস্ট, AI ইমেজ ম্যটিং, AI ইরেজার, AI ক্লিয়ার ফেস, সার্কেল টু সার্চ। সফটওয়্যারের দিক থেকে স্মার্টফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এটি একটি 4G মোবাইল ফোন হিসেবে দেশের বাজারে আসছে। পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
উল্লেখ্য, Realme P4 সিরিজের অধীনে ইতিমধ্যেই P4X, P4 Pro, ও P4 Power লঞ্চ হয়েছে। তৃতীয় মডেলটি ভারতের প্রথম ও একমাত্র 10,001mAh ব্যাটারি যুক্ত ফোন। ডিভাইসটির দাম দাম 25,999 টাকা থেকে শুরু হয়ে 30,999 টাকা পর্যন্ত গিয়েছে। এটি অনলাইনে ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC