কবে লঞ্চ হচ্ছে 64MP ক্যামেরার Realme স্মার্টফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অগাস্ট 2019 17:48 IST
হাইলাইট
  • 15 অগাস্ট লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন
  • তার আগে 8 অগাস্ট ভারতে এই ফোন লঞ্চ হবে
  • এই ফোনের ভিতরে থাকতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর

এই সপ্তাহে ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে Realme

Photo Credit: Weibo

15 অগাস্ট লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার Realme স্মার্টফোন। ঐ দিন চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। সম্প্রতি এই কথা জানিয়েছে Realme। যদিও এর আগেই 8 অগাস্ট ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। এই ফোনের ভিতরে থাকতে পারে Samsung ISOCELL Bright GW1 সেন্সর। সম্প্রতি 64 মেগাপিক্সেলের এই মোবাইল সেন্সর লঞ্চ করেছিল Samsung। যদিও এই বিষয়ে মুখ খোলেনি Realme।

সম্প্রতি চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Realme জানিয়েছে 15 অগাস্ট চিনে লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। যদিও লঞ্চের দিন আর ফোনের 64 মেগাপিক্সেল সেন্সর ছাড়া এই ফোন সম্পর্কে অন্য কোন তথ্য প্রকাশ করেনি Realme।

সম্প্রতি ভারতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন 8 অগাস্ট ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। তবে এই ফোন কোন সিরিজের অধীনে লঞ্চ হবে জানা যায়নি। এছাড়াও ফোনের দাম আর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও অন্য কোন তথ্য সামনে আসেনি। মাধব জানিয়েছিলেন ভারতেই প্রথম 64 মেগাপিক্সেল ক্যামেরার এই ফোন লঞ্চ করবে Realme।

নতুন 64 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে থাকতে পারে একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর। কম আলোতে ভালো ছবিও তোলার জন্য এই সেন্সরের চারটি পিক্সেল একত্রিত হয়ে 16 মেগাপিক্সেল ছবি তুলতে পারবে। কম আলোতে তোলা সেই ছবিতে দুর্দান্ত ডিটেল পাওয়া যাবে। থাকছে HDR সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Amazon Great Freedom সেলে 8,000 টাকা সস্তায় মিলবে OnePlus-এর ট্রিপল 50MP ক্যামেরার ফোন
  2. Redmi 17 5G: সস্তায় লঞ্চ হল রেডমির নতুন 5G স্মার্টফোন, রয়েছে 6,300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে
  3. 32MP সেলফি ক্যামেরার সঙ্গে স্টাইলিশ Vivo S2 ভারতে লঞ্চ হল, রয়েছে কার্ভড অ্যামোলেড স্ক্রিন ও 7,050mAh ব্যাটারি
  4. Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
  5. প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
  6. WhatsApp-এর এই 5 সেটিংস না পাল্টালে বিপদ, বাড়তে পারে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি
  7. 9,020mAh ব্যাটারির দুর্দান্ত Vivo ফোনে 2,500 টাকা ছাড় মিলছে, 32MP সেলফি ক্যামেরা-সহ আকর্ষণীয় ফিচার্স
  8. Jio আনল স্বাধীনতা দিবস বাম্পার অফার, 6,000 টাকা ছাড় হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে
  9. Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
  10. Airtel সস্তায় দারুণ রিচার্জ প্ল্যান আনল, 200 টাকার 30GB ডেটা, Prime Video, ও ZEE5-সহ ডজনের বেশি OTT ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.