এসে গেল Realme 6i, ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 মার্চ 2020 14:22 IST
হাইলাইট
  • মায়ানমারে লঞ্চ হয়েছে Realme 6i
  • দুটি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে
  • থাকছে 5,000 mAh ব্যাটারি

Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। এবার মায়ানমারে লঞ্চ হল Realme 6i। মঙ্গলবার এই ফোন নিয়ে এসেছে Realme। এই ফোনে রয়েছে MediaTek Helio G80 চিপসেট। এই প্রথম এই চিপ ব্যবহার করে কোন স্মার্টফোন বাজারে এল। Realme 6 সিরিজের অন্যান্য ফোনের মতোই Realme 6i -এর পিছনেও চারটি ক্যামেরা থাকছে। সাদা ও সবুজ রঙে বাজারে এসেছে এই স্মার্টফোন।

Realme 6i -এর দাম

3GB RAM + 64GB স্টোরেজে Realme 6i -এর দাম 249,900 বর্মী ক্যত (প্রায় 13,000 টাকা)।  4GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 299,900 বর্মী ক্যত (প্রায় 15,600 টাকা) খরচ হবে। বুধবার থেকে প্রতিবেশী দেশে Realme 6i প্রি-অর্ডার শুরু হচ্ছে।

Realme 6i স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme 6i তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G80 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 5,000mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। Realme 6i -এর ওজন 195 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Very good battery life
  • 90Hz display
  • Decent daylight performance
  • Bad
  • Preinstalled bloatware
  • Spammy notifications
  • Weak low-light cameras
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  2. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
  3. প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
  4. Infinix Note 60 Pro ভারতে লঞ্চ হল, ফিচারে বড় চমক, পিছনে অদৃশ্য ডিসপ্লে, দামও বেশি নয়
  5. Redmi A7 Pro 5G: রেডমি মাত্র 11,499 টাকায় 5G ফোন লঞ্চ করল, ফিচার জেনে নিন
  6. জনপ্রিয় Realme ফোন 5,000 টাকা সস্তা হল, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  7. গ্যাস ছাড়াই আগুনে রান্না, কিচেনের ভবিষ্যত প্লাজমা স্টোভ, দাম কত জানেন?
  8. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  9. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  10. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.