আগামী সপ্তাহে লঞ্চ হবে Realme 6i; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 মার্চ 2020 15:53 IST
হাইলাইট
  • আগামী সপ্তাহেই লঞ্চ হবে Realme 6i
  • 17 মার্চ মায়ানমারে এই ফোন লঞ্চ হবে
  • ফোনে থাকবে MediaTek Helio G80 চিপসেট

Realme 6i তে MediaTek Helio G80 চিপসেট থাকছে

আগামী সপ্তাহেই লঞ্চ হবে Realme 6i। 17 মার্চ মায়ানমারে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Realme। সম্প্রতি মায়ানমারে কোম্পানির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে RMX2040 মডেল নম্বরে এই ফোন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। এই দুই ফোনের থেকে তুলনামূলক কম শক্তিশালী হার্ডওয়্যার সহ প্রতিবেশী দেশে আসতে চলেছে Realme 6i।

17 মার্চ ভারতীয় সময় দুপুর 12 টায় মায়ানমারে লঞ্চ হবে Realme 6i। এই ফোনে থাকবে  MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে থাকবে 4GB RAM। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে।

Realme 6i তে USB Type-C পোর্ট থাকবে
ছবি: Facebook/ Realme Myanmar

Realme 6 সিরিজের অন্য ফোনগুলির মতোই Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সহ আগামী সপ্তাহে আসছে Samsung Galaxy M21

এই ফোনের ভিতরে 5,000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে USB Type-C পোর্টও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।নতুন এই ফোনের আয়তন 164.4x75.4x9.0 মিমি ও ওজন 195 গ্রাম।

মায়ানমারের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Realme। জানা যায়নি এই ফোনের সম্ভাব্য দাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Very good battery life
  • 90Hz display
  • Decent daylight performance
  • Bad
  • Preinstalled bloatware
  • Spammy notifications
  • Weak low-light cameras
 
KEY SPECS
Display 6.50-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme 6i specifications, Realme 6i, Realme
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  2. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  3. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  4. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  5. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  6. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
  7. iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
  8. OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
  9. Itel Zeno 30 5G খুব সস্তায় 7,000mAh ব্যাটারি ও অটোফোকাস ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  10. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.