Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 মার্চ 2026 20:46 IST
হাইলাইট
  • Realme C100 5G-এর সামনে 144Hz ডিসপ্লে রয়েছে
  • ফোনটি রান করবে MediaTek Dimensity 6300 প্রসেসরে
  • এটি 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরার সাথে আসছে

Realme C100 5G is listed with a 7,000mAh battery

Photo Credit: Gomibo.fr

Realme C সিরিজ মূলত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের জন্য পরিচিত। সম্প্রতি এই লাইনআপের অধীনে ভারতে Realme C83 5G লঞ্চ হয়েছে। এবার সিরিজের পরবর্তী মডেল হিসেবে Realme C100 5G বাজারে এন্ট্রি নিতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই রিটেলার সাইটের লিস্টিং থেকে আসন্ন স্মার্টফোনের ডিজাইন, কালার অপশন, ও মেজর স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে চলে এসেছে। রিয়েলমির নতুন হ্যান্ডসেটে 144Hz ডিসপ্লে, শক্তিশালী 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও MediaTek Dimensity 6300 প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। এটি 256 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে বিক্রি হবে।

Realme C100 5G স্পেসিফিকেশন 

ইউরোপের রিটেলার Gomibo-এর লিস্টিং অনুসারে, রিয়েলমি সি100 5G স্মার্টফোনের সামনে 6.8 ইঞ্চি LCD ডিসপ্লে আছে, যা HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটি Android 16 ভিত্তিক Realme UI 7.0 কাস্টম স্কিনের সাথে আসবে। ফোনকে জল এবং ধুলোর হাত থেকে বাঁচাতে IP64 রেজিস্ট্যান্স রেটিং আছে। 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে। এটি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ হবে।

রিয়েলমির নতুন ফোনে ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার হয়েছে। চিপটি 4 জিবি র‍্যাম এবং 128 জিবি + 256 জিবি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত৷ মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে৷ ছবি এবং ভিডিও তোলার জন্য, Realme C100 5G মডেলের পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে। এটি 10x হাইব্রিড জুম অফার করবে৷ সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান৷

রিয়েলমির নয়া ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ 5.3, ও জিপিএস। এতে ই-কম্পাস ও জাইরোস্কোপের মতো সেন্সর পাওয়া যাবে। ফোনটি সিঙ্গেল মনো স্পিকার এবং MIL-STD 810H সার্টিফিকেশনের সাথে আসবে। ডিভাইসের ওজন 212 গ্রাম ও পরিমাপ 166.38 x 76.13 x 8.55 মিলিমিটার।

Realme C100 5G দাম

ফ্রান্সে Realme C100 5G ফোনের দাম 237 ইউরো থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 25,000 টাকার সমান। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 4 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 256 ইউরো (প্রায় 27,000 টাকা)। এটি গ্রীন ও পার্পেল কালার অপশনে উপলব্ধ। ইউরোপের বিভিন্ন দেশে দামের কিছুটা পার্থক্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটি ভারতে আসলে দাম অর্ধেক হওয়ার সম্ভাবনা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.