Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 মে 2026 20:48 IST
হাইলাইট
  • Realme C100x-এর প্রধান আকর্ষণ 8,000mAh ব্যাটারি
  • ফোনের র‍্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে
  • এটি 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরার সঙ্গে এসেছে

Realme C100x is equipped with a massive 8,000 mAh battery

Photo Credit: Realme

Realme C100 সিরিজের অধীনে বিগত কয়েক মাসে একাধিক নতুন স্মার্টফোন বাজারে এসেছে, যার মধ্যে C100 4G ও C100 5G রয়েছে। আর আজ Realme C100x লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি 4G মোবাইল ফোন, যা পাওয়ারফুল 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দ্বারা চালিত। ডাইনামিক র‍্যাম প্রযুক্তির মাধ্যমে র‍্যাম 24 জিবি পর্যন্ত ভার্চুয়ালি বৃদ্ধি করা যাবে। Realme C100x মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মিলিটারি স্তরের ডিউরাবিলিটি, IP64 রেটিং, সার্কেল টু সার্চ, NEXT Ai ফিচার্স, 3.5 মিমি হেডফোন জ্যাক, কাস্টমাইজেবল LED নোটিফিকেশন লাইট, ইত্যাদি।

Realme C100x স্পেসিফিকেশন ও দাম

রিয়েলমি সি100এক্স 6.8 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 16.7 মিলিয়ন কালার, 900 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল) সাপোর্ট করে। স্মার্টফোনটি Unisoc T7250 প্রসেসরে রান করে। এটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং পিক ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। এতে গ্রাফিক্সের জন্য Arm Mali-G57 জিপিইউ রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Realme C100x-এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার, অটোফোকাস, এবং 75 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে 50 মেগাপিক্সেল AI মেইন ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় 1080P 30fps ভিডিও রেকর্ডিং, নাইট, পোট্রেট, প্রো, হাইপারটেক্সট, হাই-রেজ, ডুয়াল ভিউ ভিডিও, ও স্টিকারের মতো মোড পাওয়া যাবে। সামনে একটি 5 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার, 77 ডিগ্রি FOV, 5P লেন্স) সেলফি ক্যামেরা আছে।

রিয়েলমির নতুন ফোনের 8,000mAh ব্যাটারি সম্পূর্ণ চার্জে 13 ঘন্টা গেমিং ও 17 ঘন্টার বেশি নেভিগেশন অফার করবে বলে দাবি করা হয়েছে। হালকা ব্যবহারে 3 দিন চার্জ ছাড়াই চলতে সক্ষম। আবার মাত্র 1 শতাংশ চার্জ অবশিষ্ট থাকলেও 30 মিনিটের বেশি কল টাইম ও 8 ঘন্টার বেশি স্ট্যান্ডবাই টাইম মিলবে। সংস্থা জানিয়েছে, 7 বছর পরেও ব্যাটারির হেল্থ 80 পার্সেন্ট থাকবে।

এছাড়াও, এই ফোনে 45W ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং সাপোর্ট, Ai এডিটর, Android 16 OS, রেইন টাচ মোড, আর্মরশেল প্রোটেকশন, ও Ai Netpilot, 60FPS গেমিং ফিচার আছে। Realme C100x বর্তমানে ইন্দোনেশিয়াতে উপলব্ধ। সেখানে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 17,400 টাকা।

Advertisement

অন্য দিকে, 6 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 19,500 টাকার সমান। এটি ডিপ ব্লু টাইডস ও গোল্ডেন কোস্ট কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  2. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  3. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  4. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  5. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  6. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  7. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
  8. ভারতীয় সংস্থার তৈরি 5G স্মার্টফোন Ai+ Nova 2 Power লঞ্চ হচ্ছে এই তারিখে
  9. 17 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড দেখে নিন, পুরস্কারে বড় চমক আছে
  10. 5,500 টাকা ডিসকাউন্টে মিলছে দুর্দান্ত ক্যামেরা ও বিশাল ব্যাটারির Oppo ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.