এই সপ্তাহে বিক্রি শুরু হবে Realme C2: দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 মে 2019 13:51 IST
হাইলাইট
  • এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme C2
  • বুধবার দুপুর 12 টায় Flipkart আর Realme অনলাইন স্টোরে এই ফোন বিক্রি হবে
  • এই ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM

Realme C2 ফোনে থাকছে ডায়মন্ড কাট ডিজাইন

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme C2। 15 মে বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। এছাড়াও 24 মে আর 31 মে ফ্ল্যাশ সেলে পাওয়া যাবে এই বাজেট স্মার্টফোন। কোম্পানির প্রথম স্মার্টফোন Realme 1 এর মতো Realme C2 এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ। Realme C2 ফোনে থাকছে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। এই ফোনের  ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর 3GB RAM। Redmi 7 আর Samsung Galaxy M10 এর মতো বাজেট স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। 16GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme C2 পাওয়া যাবে।

Realme C2 এর দাম

2GB RAM আর 16GB স্টোরেজে Realme C2 এর দাম 5,999 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে Realme C2 কিনতে 7,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড ব্লু কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। 15 মে, বুধবার দুপুর 12 টায় Flipkart আর Realme অনলাইন স্টোরে এই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Realme C2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Realme C2 তে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6.0 স্কিন। Realme C2 তে থাকছে একটি 6.1 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Realme C2 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে Realme। দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।

কানেক্টিভিটির জন্য Realme C2 তে থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful design
  • Up-to-date software
  • Very good battery life
  • Bad
  • Below-average cameras
  • Weak performance
 
KEY SPECS
Display 6.10-inch
Processor MediaTek Helio P22
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1560 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.