আজ ভারতে আসছে Realme C3; লঞ্চ ইভেন্ট সরাসরি দেখুন এখানে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 ফেব্রুয়ারি 2020 10:17 IST
হাইলাইট
  • Realme C3 তে MediaTek Helio G70 চিপসেট থাকবে
  • থাকবে 5,000 mAh ব্যাটারি
  • এক চার্জে এই ফোনে 20.8 ঘণ্টা YouTube ভিডিও স্ট্রিম করা যাবে

Realme C3 -তে Android অপারেটিং সিস্টেমের উপরে Realme UI স্কিন চলবে

বৃহস্পতিবার ভারতে লঞ্চ হবে Realme C3। ইতিমধ্যেই নতুন এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে Realme। এই ফোনে থাকছে MediaTek Helio G70 চিপসেট। আজ দুপুর 12 টা 30 মিনিটে Realme C3 লঞ্চ ইভেন্ট শুরু হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে। Realme C3 লঞ্চ সরাসরি দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।

Advertisement

Realme C3 লঞ্চের সময় Realme UI চলবে। এই প্রথম Realme UI সহ স্মার্টফোন লঞ্চ করছে চিনের কোম্পানিটি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে।

Poco X2 রিভিউ: কুড়ি হাজারের কমে এটাই সেরা?

গত বছর 5,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল Realme C2। যদিও Realme C3 তে থাকবে MediaTek Helio G70 ও 5,000 mAh ব্যাটারি। 6,999 টাকা থেকে 7,999 টাকা দামে ভারতে আসতে পারে এই ফোন।

Advertisement

Realme C3 তে MediaTek Helio G70 চিপসেট থাকবে। সম্প্রতি বাজেট গেমিং স্মার্টফোনের জন্য এই চিপ লঞ্চ করেছিল Realme। এই প্রথম MediaTek Helio G70 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। Realme C2 -র MediaTek Helio P22 চিপসেটের থেকে প্রসেসিং পাওয়ারে অনেকটা এগিয়ে থাকবে Realme C3-এর Helio G70।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Realme C3-তে থাকবে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে এই ফোনে 20.8 ঘণ্টা YouTube ভিডিও স্ট্রিম করা যাবে। এছাড়াও প্রায় দুই দিন টকটাইম সহ এই ফোন লঞ্চ হবে। Realme C3-তে থাকবে একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass-এর সুরক্ষা। এই ফোনে 89.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও পাওয়া যাবে। ক্যামেরায় ক্রোমা বুস্ট, স্লো মোশন ভিডিও, এইচডিআর মোড থাকছে।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good performance
  • Excellent battery life
  • Clean UI
  • Bad
  • Preinstalled bloatware
  • Lacks fast charging
 
KEY SPECS
Display 6.52-inch
Processor MediaTek Helio G70
Front Camera 5-megapixel
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 5000mAh
OS Android 10
Resolution 720x1600 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.