এবার আসছে Realme C3s; কী কী থাকবে?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 13 জানুয়ারী 2020 16:56 IST
হাইলাইট
  • Realme C3s ফোনে 4G LTE সাপোর্ট থাকবে
  • একই সাথে লঞ্চ হতে পারে Realme C3
  • এই দুই ফোনে একই স্পেসিফিকেশন থাকতে পারে

Realme C3s ফোনে থাকছে 4G LTE সাপোর্ট

শীঘ্রই বাজেট সেগমেন্টে লঞ্চ হবে Realme C3। এই ফোনের সাথেই বাজারে আসতে পারে Realme C3s। সম্প্রতি থাইল্যন্ডের এনটিবিসি সার্তীফিকেশন ওয়েবসাইটে Realme 3i ফোন দেখা গিয়েছে। সম্প্রতি থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Realme C2s। এর পরেই Realme 3 লঞ্চের খবর সামনে আসে। জানা গিয়েছে Realme C3 এর সাথেই বাজারে আসবে Realme C3s।

এনটিবিসি ওয়েবসাইটে RMX2020 মডেল নম্বরে সামনে এসেছে Realme C3s। Realme C3 এর সাথে Realme C3s ফোনের স্পেসিফিকেশনে একাধিক সামঞ্জস্য থাকছে।

Realme C3s ফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। বাজেট সেগমেন্টের এই ফোনে থাকছে 4G LTE সাপোর্ট। সম্প্রতি RMX1941 মডেল নম্বরে সামনে এসেছিল Realme 3। সেই ফোনেও 4G LTE সাপোর্ট থাকবে।

চলতি মাসে ভারত ও ভিয়েতনামে লঞ্চ হয়েছে Realme 5i। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5 ফোনেও ছিল একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এছাড়াও Realme 5i ফোনের ভিতরে থাকছে Snadragon 665 চিপসেট, 4GB RAM, 64GB স্টোরেজ আর 5,000 mAh ব্যাটারি।

আরও পড়ুন:

দশ হাজারের কম দামে এটাই সেরা! Realme 5i রিভিউ

3,000 টাকা সস্তা হল Oppo K1, নতুন দাম দেখে নিন

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 আগামী সপ্তাহে 50MP সেলফি ক্যামেরা, 8,000mAh ব্যাটারি, ও কুলিং ফ্যানের সঙ্গে লঞ্চ হচ্ছে
  2. সন্তানের চ্যাটে নজর রাখবে Meta-র নতুন ফিচার, বিপদের ইঙ্গিত পেলেই খবর পাবে মা-বাবা
  3. Vivo X500 Ultra-র ক্যামেরায় বড় চমক, পরীক্ষা চলছে তিনটি 200MP টেলিফটো সেন্সরের
  4. মূল্যবৃদ্ধি থেকে স্বস্তি দিয়ে Itel খুব সস্তায় দুটি নতুন Android স্মার্টফোন ভারতে লঞ্চ করল
  5. Tecno Spark 50 Ultra 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও দুর্দান্ত AI ফিচার্স-সহ লঞ্চ হল
  6. iPad Mini: 5 বছর পর Apple-এর ছোট ট্যাবে আসছে সবচেয়ে বড় আপগ্রেড, কী বলতে পারবেন
  7. Realme ব্যবহারকারীদের জন্য বড় খবর, আপনার স্মার্টফোন মিশে যাবে Oppo-এর সফটওয়্যারে
  8. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  9. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  10. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.