একদম নতুন Snapdragon 8 Elite চিপসেটে সাথে উন্মোচিত হয়েছে Realme GT 7 Pro-হ্যান্ডসেটটি

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 27 নভেম্বর 2024 20:26 IST
হাইলাইট
  • Realme GT 7 Pro-হ্যান্ডসেটটিতে একটি 3D কোয়াড-কার্ভড ডিসপ্লে আছে
  • এই ভারতীয় মডেলটিতে একটু ছোট 5,800mAhএর ব্যাটারী আছে
  • এটি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত

ভারতে Realme GT 7 Pro-এর 12জিবি+256জিবি বিকল্পটির দাম 59,999 টাকা

Photo Credit: Realme

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে Realme-কোম্পানি ভারতে আনতে চলেছে Realme GT 7 Pro।এরআগে 2022সালে কোম্পানির সর্বশেষ Realme GT 2 Pro-হ্যান্ডসেটটি উন্মোচিত হয়েছিল,সেটির প্রায় দুইবছর পর কোম্পানি নতুন হ্যান্ডসেটটি লঞ্চ করেছে।পূর্বের মডেলের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে হ্যান্ডসেটটি উপস্থিত হয়েছে।এখানেই শেষ নয়,শুধুমাত্র এই Relame GT 7 Pro-হ্যান্ডসেটটি একটি নতুন হার্ডওয়ারের সাথে যুক্ত হয়ে,বাজারে উপলব্ধ হতে চলেছে। যথাযথভাবেই নতুন মডেলটির দাম,পূর্বের মডেলের তুলনায় অনেকাংশেই বেশি।

ভারতে Realme GT 7 Pro-এর দাম এবং উপলব্ধতা:

ভারতে Realme GT 7 Pro-এর 12জিবি+256জিবি বিকল্পটির দাম 59,999 টাকা এবং 16জিবি+512জিবি বিকল্পের দাম 65,999 টাকা।

Advertisement

উপলব্ধতার কথা বলতে গেলে,নতুন স্মার্টফোনটিকে আগামী 19সে নভেম্বর দুপুর 12টার পর থেকে বিক্রি করা হবে।এটি Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে।হ্যান্ডসেটটি মার্স-অরেঞ্জ এবং গ্যালাক্সি-গ্রে এই দুটি রঙের সাথে পাওয়া যাবে।

Realme GT 7 Pro-এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য:

Realme GT 7 Pro-হ্যান্ডসেটটিতে,একটি 6.78ইঞ্চির LTPO AMOLED-ডিসপ্লে আছে।এটি Full HD+রেজোলিউশন এবং সর্বাধিক 120Hz-রিফ্রেশরেট দ্বারা সমৃদ্ধ।ডিসপ্লেটিতে কোয়াড-কার্ভড স্ক্রিন আছে এবং এটি HDR10+ কনটেন্ট ও ডলবি ভিশনকে সমর্থন করে।ফোনটির বডিটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি,তবে এটিতে AG গ্লাসযুক্ত রিয়ার প্যানেল আছে।ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP69রেটিং যুক্ত করা হয়েছে।ফোনটির পরিমাপ 162.45x76.89x8.55মিমি এবং ওজন 222গ্রাম।

Realme GT 7 Pro-ভারতের প্রথম হ্যান্ডসেট,যেটি নতুন Snapdragon 8 Elite SoC-র সাথে যুক্ত হয়েছে।এটিতে 16জিবি পর্যন্ত LPDDR5X RAM এবং 512জিবি পর্যন্ত UFS 4.0-স্টোরেজ অন্তর্ভুক্ত আছে।এই চিপসেটটিকে 3nm ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে এবং এটি বর্তমানে উপস্থিত Snapdragon Gen 3 SoC-এর থেকে অনেক বেশি উন্নতমানের কার্যক্ষমতা এবং দক্ষতা প্রদানের বৈশিষ্ট্য নিয়ে এসেছে,যা বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়াম এবং আল্ট্রা-প্রিমিয়াম ফ্লাগশিপ ফোনগুলোতেই দেখতে পাওয়া যায়।

Advertisement

ফোনটি,যেমন পারফরমেন্সের দিক থেকে অসাধারণ,সেরকম এটিতে দুর্দান্ত ক্যামেরা সেটআপও আছে।হ্যান্ডসেটটি একটি Sony IMX906 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং একটি Sony IMX882-এর 50মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং একটি Sony IMX335 আল্ট্রাওয়াইড ক্যামেরা দ্বারা সজ্জিত।সেলফির জন্য এটিতে একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Realme GT Pro-হ্যান্ডসেটটি,Android 15-ভিত্তিকRealme UI 6.0,দ্বারা চালিত।কোম্পানি এটির সাথে তিনবছরের সফ্টওয়্যার আপডেট এবং চারবছরের সিকিউরিটি আপডেট দেবে।

কোম্পানির চীনের মডেলটিতে,6,500mAh-এর ব্যাটারী আছে,যেখানে ভারতীয় মডেলটি,5,800mAh-ব্যাটারীর সাথে আসবে।চীনের মডেলটির মত,এটিও 120W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে।কোম্পানি বলেছে যে,নতুন হ্যান্ডসেটটি মাত্র 30মিনিটের মধ্যেই 1থেকে 100% চার্জ হয়ে যাবে।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.