120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 জুন 2026 16:19 IST
হাইলাইট
  • Realme GT 7T এখন সরাসরি 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  • এটি 7,000mAh ও 120W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে এসেছে
  • Realme GT 7T শক্তিশালী Dimensity 8400 Max প্রসেসর ব্যবহার করে

Realme GT 7T has a 7,000mAh battery with 120W charging support

Photo Credit: Realme

বাজেটের মধ্যে ভাল ফোন পাওয়া এখন মুশকিল হয়ে যাচ্ছে। আগে 15,000 টাকার স্মার্টফোনে যেমন ফিচার এবং পারফরম্যান্স মিলত। বর্তমান সময়ে তা পেতে গেলে দ্বিগুণ টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে গত বছর বাজারে আসা ফোনে ভরসা রাখা যেতে পারে। 2025 সালে লঞ্চ হওয়া একাধিক ফোন আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে রয়েছে Realme GT 7T। এটি কোনও লুকনো অফার ছাড়াই সরাসরি 8,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। রিয়েলমির এই ফোনে 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, IP69 রেটিং, VC কুলিং সিস্টেম, ফ্ল্যাগশিপ লেভেলের MediaTek Dimensity 8400 Max প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার আছে। 

Realme GT 7T বিক্রি হচ্ছে 8,000 টাকা ডিসকাউন্টে

Realme GT 7T ভারতে গত বছর মে মাসে এসেছিল। তখন 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 34,999 টাকা ছিল। ফ্লিপকার্টে বর্তমানে ফোনটিকে 30,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 4,000 টাকা ছাড়। মাঝের 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এখন পাওয়া যাচ্ছে 31,499 টাকায়। এর লঞ্চের সময় দাম ছিল 37,999 টাকা। 

Advertisement

টপ 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রেখেছিল রিয়েলমি। বর্তমানে এটি ফ্লিপকার্টে 33,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা। এর থেকে কম দামে 512 জিবি স্টোরেজ আর কোনও ফোন দেবে না। Realme GT 7T আইসসেন্স ব্লু, রেসিং ইয়েলো, এবং আইসসেন্স ব্লু কালার অপশনে উপলব্ধ।

Realme GT 7T ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। প্যানেলটি 1.5K রেজোলিউশন (1,264 x 2,780 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 6,000 নিট ব্রাইটনেস, ও 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 10 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। কোম্পানি ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

রিয়েলমির এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাআওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 

Advertisement

সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। রিয়েলমি জিটি 7টি-এর 7,000mAh ব্যাটারি 120W চার্জারের মাধ্যমে 42 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 7,700 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • 7000mAh battery and 120W fast-charging support
  • Bright display
  • IP69 rating
  • Excellent for gaming
  • AI features are useful
  • Bad
  • No Corning screen protection
  • Average ultrawide camera performance
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8400-Max
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 7000mAh
OS Android 15
Resolution 1280x2800 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.