Realme GT 7T লঞ্চ প্রাইসের তুলনায় 8,000 টাকা ছাড়ে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।
Photo Credit: Realme
Realme GT 7T has a 7,000mAh battery with 120W charging support
বাজেটের মধ্যে ভাল ফোন পাওয়া এখন মুশকিল হয়ে যাচ্ছে। আগে 15,000 টাকার স্মার্টফোনে যেমন ফিচার এবং পারফরম্যান্স মিলত। বর্তমান সময়ে তা পেতে গেলে দ্বিগুণ টাকা খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে গত বছর বাজারে আসা ফোনে ভরসা রাখা যেতে পারে। 2025 সালে লঞ্চ হওয়া একাধিক ফোন আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। যার মধ্যে রয়েছে Realme GT 7T। এটি কোনও লুকনো অফার ছাড়াই সরাসরি 8,000 টাকা সস্তায় কেনা যাচ্ছে। রিয়েলমির এই ফোনে 7,000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং, IP69 রেটিং, VC কুলিং সিস্টেম, ফ্ল্যাগশিপ লেভেলের MediaTek Dimensity 8400 Max প্রসেসর, ও 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মতো ফিচার আছে।
Realme GT 7T ভারতে গত বছর মে মাসে এসেছিল। তখন 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজযুক্ত বেস মডেলের দাম 34,999 টাকা ছিল। ফ্লিপকার্টে বর্তমানে ফোনটিকে 30,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 4,000 টাকা ছাড়। মাঝের 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এখন পাওয়া যাচ্ছে 31,499 টাকায়। এর লঞ্চের সময় দাম ছিল 37,999 টাকা।
টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রেখেছিল রিয়েলমি। বর্তমানে এটি ফ্লিপকার্টে 33,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 8,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে ক্রেতারা। এর থেকে কম দামে 512 জিবি স্টোরেজ আর কোনও ফোন দেবে না। Realme GT 7T আইসসেন্স ব্লু, রেসিং ইয়েলো, এবং আইসসেন্স ব্লু কালার অপশনে উপলব্ধ।
Realme GT 7T ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। প্যানেলটি 1.5K রেজোলিউশন (1,264 x 2,780 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 6,000 নিট ব্রাইটনেস, ও 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটি Android 15-এর সঙ্গে লঞ্চ হয়েছিল, তবে Android 10 পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে। কোম্পানি ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।
রিয়েলমির এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাআওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। রিয়েলমি জিটি 7টি-এর 7,000mAh ব্যাটারি 120W চার্জারের মাধ্যমে 42 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য 7,700 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max India Launch Teased; Confirmed to Feature MediaTek Dimensity 9600 Pro SoC