Realme কোম্পানির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, CEO ইস্তাফা দেওয়ার পর বাড়ছে জল্পনা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 24 জুন 2026 13:54 IST
হাইলাইট
  • রিয়েলমির ইন্ডিয়ার CEO পদ ছাড়লেন মাইকেল Micheal Guo
  • তিনি ভারত ও ইউরোপে রিয়েলমির দায়িত্ব একসঙ্গে সামলেছেন
  • Realme-কে Reno-এর মতো প্রোডাক্ট সিরিজে রূপান্তর করতে পারে Oppo

Realme India CEO Michael Guo has stepped down

Photo Credit: Linkedin

রিয়েলমির (Realme) ভারতীয় শাখার চিফ এগজিকিউটিভ অফিসার বা CEO পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মাইকেল গুও (Michael Guo)। তিনি কিছু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পদত্যাগ করছেন বলে জানা গিয়েছে। Oppo-এর মূল সাংগঠনিক কাঠামোর সঙ্গে রিয়েলমি ও ওয়ানপ্লাসকে আরও ঘনিষ্ঠভাবে জুড়ে দিয়ে পুর্নগঠন করার প্রক্রিয়ার প্রেক্ষাপটে মাইকেলের ইস্তাফার খবর সামনে এসেছে। রিয়েলমি 2018 সালে ওপ্পোর সাব-ব্র্যান্ড বা সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করেছিল। কিন্তু পরবর্তীতে এটি ওপ্পোর অভিভাবক সংস্থা চীনের BBK Electronics-এর অধীনে একটি স্বাধীন ও স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচালিত হতে শুরু করে।

রিয়েলমি ইন্ডিয়ার CEO Michael Guo পদত্যাগ করলেন

মাইকেল 2014 সাল থেকে ওপ্পো গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি 2018 সালে রিয়েলমির বর্তমান গ্লোবাল CEO স্কাই লি-এর নেতৃত্বে সংস্থাটির প্রতিষ্ঠাতা দলের অংশ হিসেবে যোগদান করেন। গুও-র লিঙ্কডইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, তিনি রিয়েলমিতে ঢোকার আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন মার্কেটে ওপ্পোর রিটেল মার্কেটিং সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন।

তাঁকে আট বছর আগে 2018 সালে রিয়েলমি ইন্ডিয়ার সেলস ও GTM ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তাঁর নেতৃত্বে এ দেশের বাজারে খুব অল্প সময়ের মধ্যে দ্রুত সাফল্যের মুখ দেখে রিয়েলমি। পরবর্তীতে ভারত ও ইউরোপ — দুই জায়গাতেই একসঙ্গে দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।

মাইকেল গুও 2021 সালের শেষের দিকে রিয়েলমি ইন্দোনেশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া রিজিওনের CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাধব শেঠের প্রস্থানের পর তিনি 2023 সালের মার্চে ভারতে ফিরে রিয়েলমি ইন্ডিয়ার নতুন চিফ হন। প্রতিবেদন অনুসারে, তিনি অফিসিয়াল দায়িত্বের বাইরেও ওয়ানপ্লাসের ভারতীয় শাখার কার্যক্রম তদারকি করছিলেন।

মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দীপাবলির পর Oppo Group-এর মধ্যে বড় ধরনের পুর্নগঠন শুরু হবে। রিয়েলমিকে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচালনা না করে Reno সিরিজের মতো একটি প্রোডাক্ট লাইনআপে রূপান্তর করতে পারে ওপ্পো। অন্য দিকে, ওয়ানপ্লাস-কে অনলাইন-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে কোম্পানি।

Advertisement

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওয়ানপ্লাস ধীরে ধীরে মিড-রেঞ্জ ও মিড-প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চের সংখ্যা কমিয়ে দেবে। সংস্থার বর্তমান লক্ষ্য, ওপ্পো, রিয়েলমি, এবং ওয়ানপ্লাসকে একই ছাদের তলায় নিয়ে এসে ব্যবসা পরিচালনা করা। পুর্নগঠনের তাৎক্ষণিক প্রভাব কর্মীদের উপর পড়বে বলে দাবি করছে সূত্র। একই ধরনের দায়িত্ব বা এক পদে একাধিক কর্মী থাকলে, সেখানে ধাপে ধাপে ছাঁটাই শুরু হবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে 12 থেকে 15 মাস সময় লাগতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme India CEO, Michael Guo, Oppo
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.