নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুলাই 2026 17:56 IST
হাইলাইট
  • Realme Narzo 100x 5G এখন রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড
  • ফোনে কমলা রঙের ব্যাক প্যানেল ও ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে দেখা গিয়েছে
  • Realme Narzo 100x 5G শক্তিশালী ব্যাটারির সঙ্গে আসতে পারে

Realme Narzo 100x 5G has an orange-colored rear panel with a dual rear camera setup

Photo Credit: Realme

Realme Narzo 100x 5G স্মার্টফোনের ভারতে লঞ্চ কনফার্ম করা হল। স্মার্টফোনটির একটি মাইক্রোসাইট রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে। সেখানে কোনও স্পেসিফিকেশন বা ফিচার্স উল্লেখ করা নেই। কিন্তু ফোনটির ডিজাইনের একঝলক দেখা গিয়েছে। এতে কমলা রঙের ব্যাক প্যানেল আছে। Realme Narzo 100x 5G ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। ক্যামেরা মডিউলে তৃতীয় সেন্সরের মতো একটি অংশ দেখা যায়, যার চারপাশে জ্বলজ্বলে আলোর রিং আছে। ফিচারটির নাম পালস লাইট। এটি নোটিফিকেশন বা স্ট্যাটাস ইন্ডিকেটর রূপে কাজ করতে পারে। কোম্পানি লাইটিং এফেক্ট কাস্টমাইজেশনের সুবিধা দেবে বলে আশা করা যায়।

Realme Narzo 100x 5G শীঘ্রই ভারতে আসছে

রিয়েলমি নারজো 100x 5G মডেলের টিজারে "নন স্টপ পাওয়ার লোডিং" ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, ফোনটি খুব শক্তিশালী ব্যাটারির সঙ্গে বাজারে আসতে পারে। এছাড়া, টিজারে আর কোনও তথ্য প্রকাশ হয়নি। হ্যান্ডসেটটি আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হতে পারে।

Advertisement

অন্য দিকে, রিয়েলমির ওয়েবসাইটে Realme Narzo 100x 5G-এর ডিজাইন খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে, ডিভাইসটির সঙ্গে জুনে লঞ্চ হওয়া Realme P4R 5G মডেলের কিছুটা মিল আছে। এটি বর্তমানে 20,000 টাকার নিচে একমাত্র 8,000mAh ব্যাটারিযুক্ত ফোন। সংস্থার দাবি, ফোনটি একবার চার্জ দিলে 3 দিন ব্যবহার করা সম্ভব।

Realme P4R 5G মডেলের বেস 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 18,999 টাকা। 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকায় বিক্রি হচ্ছে৷ Realme Narzo 100x 5G কেমন দামে ভারতে লঞ্চ হতে পারে, তা এখন অনুমান করা কঠিন।

প্রসঙ্গত, গত মাসের শেষে শেষে রিয়েলমির ভারতীয় শাখার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাইকেল গুও (Michael Guo)। তিনি স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পদত্যাগ করছেন বলে জানা গিয়েছে। মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দীপাবলির পর Oppo Group-এর মধ্যে বড় ধরনের পুর্নগঠন শুরু হবে।

Advertisement

রিয়েলমিকে আলাদা স্বাধীন এবং স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচালনার পরিবর্তে রেনো সিরিজের মতো একটি প্রোডাক্ট লাইনআপে রূপান্তর করতে পারে ওপ্পো। এছাড়াও, ওয়ানপ্লাস-কে অনলাইন কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে কোম্পানি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  3. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  4. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  5. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  6. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  7. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  8. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  9. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  10. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.