Realme P4R 5G ভারতে 144Hz ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, ও Dimensity 6300 চিপসেটের সাথে লঞ্চ হল।
Photo Credit: Realme
Realme P4R 5G features a massive 8,000mAh battery
Realme P4R 5G আজ (জুন 10) ভারতে লঞ্চ হল। 20,000 টাকার মধ্যে রিলিজ হওয়া এই ফোনে বিশাল 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এটি একবার চার্জ দিলে 3 দিন ব্যবহার করা যাবে। ব্যাটারি সবচেয়ে বড় আকর্ষণ হলেও, Realme P4R 5G বিভিন্ন ফিচার্সের সঙ্গে বাজারে পাওয়া যাবে। এতে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 144Hz ডিসপ্লে, এবং রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও, রিয়েলমির নতুন স্মার্টফোনে AI Pulse লাইট, 400 শতাংশ আল্ট্রা ভলিউম মোড, ও 14 জিবি ডাইনামিক র্যাম আছে।
Realme P4R 5G মডেলের বেস 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রাখা হয়েছে। 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশন যথাক্রমে 20,999 টাকা ও 22,999 টাকায় পাওয়া যাবে। ফোনটি সিলভার গ্লেয়ার, টাইটেনিয়াল গ্লেয়ার, ও ল্যাভেন্ডার গ্লেয়ার রঙে উপলব্ধ হবে। এটি জুন 17 থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হবে।
Realme P4R 5G-এর সামনে 6.8 ইঞ্চির আই-ফ্রেন্ডলি LCD ডিসপ্লে রয়েছে। এটি 1,200 নিট পিক ব্রাইটনেস, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং HD+ রেজোলিউশন (720x1,570 পিক্সেল) অফার করে। ডিভাইসটি Android 16 OS ভিত্তিক Realme UI 7.0 কাস্টম সফটওয়্যারে রান করবে।
রিয়েলমির পি4আর 5G-এর পিছনে f/1.8 অ্যাপারচার, অটোফোকাস, ও 5P লেন্সের সাথে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মেইন ক্যামেরা আছে। সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। উভয় ক্যামেরা মোশন ফটো ক্যাপচার ও ডুয়াল ভিউ রেকর্ডিং সুবিধার সঙ্গে এসেছে। ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত।
রিয়েলমির নতুন ফোনে ব্যাক ক্যামেরা মডিউলের নিচে কাস্টমাইজেবল পালস লাইট আছে। এটি স্টাইল বৃদ্ধির পাশাপাশি, নোটিফিকেশন সিস্টেম হিসেবে কাজ করবে। এটি নয়টি ভিন্ন রঙে কাস্টমাইজ করা যাবে। এতে ওয়ান ট্যাব কুলিং ফিচার আছে, যা চাপা মাত্রই 2 মিনিটে ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা 2 ডিগ্রি কমিয়ে দেবে।
ব্যাটারিতে ফুল চার্জে 12 ঘন্টা ভিডিও কলিং করা যাবে। কোম্পানির দাবি, ফোনে 170 ঘন্টা Spotify শোনা, 26 ঘন্টা ইউটিউব ভিডিও দেখা, এবং 23 ঘন্টা নেভিগেশন ব্যবহার করা যাবে। এটি 45W ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, বাইপাস চার্জিং ফিচার গেমিং বা ভারী কাজের সময় চার্জার থেকে বিদ্যুৎ সরাসরি ফোনের মাদারবোর্ডে প্রবেশ করবে। এই পদ্ধতিতে ব্যাটারি গরম হবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale