Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 5 অক্টোবর 2026 18:35 IST
হাইলাইট
  • Realme P4s Lite শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • ফোনের সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত LCD ডিসপ্লে রয়েছে
  • Realme P4s Lite অক্টা-কোর Unisoc T7250 প্রসেসর ব্যবহার করে

Realme P4s Lite has a large 7,000mAh battery.

Photo Credit: Realme

Realme P4s Lite সোমবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে। Realme P4 সিরিজের এই নতুন স্মার্টফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। রিয়েলমির নয়া বাজেট ফোনে IP64 রেটিং, মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, 120Hz আল্ট্রা স্মুথ ডিসপ্লে, এবং রিভার্স চার্জিং সাপোর্টের মতো ফিচার্স রয়েছে। ডিভাইসে Unisoc প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Realme P4s Lite দুটি রঙের বিকল্পে বিক্রি হবে। রিয়েলমি আরও জানিয়েছে, ক্রেতারা স্পেশাল অফারে নতুন ফোনটিকে মাত্র 13,999 টাকায় কেনার সুযোগ পাবে।

Realme P4s Lite দাম

Realme P4s Lite ভারতে 16,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। তবে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, অক্টোবর 8 থেকে শুরু হওয়া দিওয়ালি অফারে 2,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 13,999 টাকায় নেমে আসবে।

ফোনের 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভার্সনের দাম 18,499 টাকা রাখা হয়েছে  এটিও অফারে 15,999 টাকায় কেনা যাবে। 2,500 টাকা ব্যাঙ্ক অফার হিসেবে মিলবে। ফোনটি নেবুলা ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। সেল শুরু হবে আগামী অক্টোবর 8 থেকে।

Realme P4s Lite ফিচার্স ও স্পেসিফিকেশন

রিয়েলমি পি4এস লাইট একটি 6.75 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দিয়ে সজ্জিত, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ, ব্রাইটনেস 900 নিট, এবং রেজোলিউশন HD+ (720 x 1,570 পিক্সেল)। স্ক্রিনে ওয়েট হ্যান্ডস টাচ ও অয়েল হ্যান্ডস টাচ ফিচার রয়েছে। তাই আঙুল ভেজা বা তেলতেলে অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনের অংশে একটাই ক্যামেরা ব্যবহার হয়েছে, যা হল f/2.2 অ্যাপারচার ও অটোফোকাস-সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ক্যামেরায় নাইট, টাইমল্যাপস, স্টিকার, প্রো, ও পোট্রেটের মতো বিভিন্ন শুটিং মোড পাওয়া যাবে।

Advertisement

Realme P4s Lite মডেলে এআই এডিটর, এআই ইরেজার, ও এআই স্মার্ট ইমেজ ম্যাটিং 2.0-এর মতো AI-ভিত্তিক ফিচার্স পাওয়া যাবে৷ ডিভাইসটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে রান করে। এটি LPDDR4x র‍্যাম এবং UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত।

রিয়েলমির নতুন হ্যান্ডসেটে 3.5 মিমি হেডফোন জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ও ফেস রিকগনিশন ফিচার আছে। ফোনে থাকা 7,000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জে 3 দিন ব্যাকআপ সরবরাহ করবে। এমনই দাবি করছে কোম্পানি। এছাড়াও, 26.8 ঘন্টা ভিডিও প্লেব্যাক ও 60 FPS-এ টানা 8.47 ঘন্টা Free Fire Max খেলা যাবে বলে জানানো হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.