পরবর্তী Realme ফোনে থাকবে MediaTek প্রসেসার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 নভেম্বর 2018 11:52 IST
হাইলাইট
  • এক বেঞ্চমার্কিং ওয়েবসাইটে নতুন Realmeফোন দেখা গিয়েছে
  • নতুন Realme ফোনে Helio P60 প্রসেসার ব্যবহার হবে
  • Realme 1 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল

Helio P60 প্রসেসার ছাড়াও নতুন এই Realme ফোনে রয়েছে 4GB RAM আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম

সম্প্রতি এক বেঞ্চমার্কিং ওয়েবসাইটে নতুন  Realmeফোন দেখা গিয়েছে। RMX1833 মডেল নম্বরের নতুন Realme ফোনে Helio P60 প্রসেসার ব্যবহার হবে বলে জানা গিয়েছে। Realme 1 ফোনে একই চিপসেট ব্যবহার হয়েছিল। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে চারটি Realme স্মার্টফোন। এর মধ্যে শুধুমাত্র Realme 1 ফোনে MediaTek প্রসেসার ব্যবহার হয়েছিল। কোম্পানির বাকি তিনটি ফোনে রয়েছে Snapdragon চিপসেট।

সম্প্রতি লঞ্চ হয়েছে MediaTek Helio P70 চিপসেট। এই চিপসেট লঞ্চের পরেই Realme জানিয়েছিল এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি। আর তখনই Helio P60 চিপসেট সহ নতুন স্মার্টফোন দেখা গেল বেঞ্চমার্কিং ওয়েবসাইটে।

ছবি সৌজন্যে: Geekbench

Helio P60 প্রসেসার ছাড়াও নতুন এই Realme ফোনে রয়েছে 4GB RAM আর Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। সম্প্রতি Realme প্রধান মাধব শেঠ জানিয়েছিলেন ভবিষ্যতের Realme ফোনে থাকবে Oppoর VOOC ফাস্ট চার্জিং টেকনোলজি। এর ফলে 5V 4A চার্জার দিয়ে চার্জ করা যাবে পরবর্তী Realme ফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.