64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 ডিসেম্বর 2019 14:51 IST
হাইলাইট
  • সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2
  • এই ফোনে রয়েছে 64MP ক্যামেরা
  • তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন

Realme X2 ফোনে থাকছে Super AMOLED ডিসপ্লে

সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2। চলতি সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme X2 ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ভিতরে একটি Snapdragon 730G চিপসেট ব্যবহার হয়েছে। এছাড়াও নতুন ফোনে থাকছে VOOC Flash Charge 4.0 ফাস্ট চার্জ প্রযুক্তি। ভারতে Flipkart আর Realme.com থেকে পাওয়া যাবে Realme X2। 20 ডিসেম্বর এই ফোন বিক্রি শুরু হচ্ছে।

Realme X2 এর দাম

Realme X2 এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 18,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 এর দাম 19,999 টাকা। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই তিন ভেরিয়েন্ট। 20 ডিসেম্বর Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme X2।

Advertisement
ভেরিয়েন্ট দাম (টাকা)
Realme X2 (4GB, 64GB) 16,999
Realme X2 (6GB, 128GB) 18,999
Realme X2 (8GB, 128GB) 19,999

Realme X2 স্পেসিফিকেশন

Realme X2 ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

Realm X2 ফোনের পিছনে 64 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে

ছবি তোলার জন্য Realme X2 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য Realme XT এর সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।\

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। Realme X2 এর ওজন 182 গ্রাম। ফোনের ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি আর 30W VOOC 4.0 ফাস্ট চার্জিং।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium looks, good build quality
  • Good cameras
  • Very fast charging
  • Smooth gaming performance
  • Bad
  • Low-light video recording could be better
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  2. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  3. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  4. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  5. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  6. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  7. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  8. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  9. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  10. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.