Realme X2 Pro তে রয়েছে Snapodragon 855+ চিপসেট। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে।
Realme X2 Pro ফোনের ডিসপ্লের নীচে ফিঙ্গারিপ্রিন্ট সেন্সর থাকবে
বুধবার ভারতে লঞ্চ হল নতুন Realme X2 Pro। অক্টোবর মাসে চিনে লঞ্চ এই ফোন লঞ্চ করেছিল Realme। Realme X2 Pro তে রয়েছে Snapodragon 855+ চিপসেট। এই ফোনে একটি FHD+ AMOLED ডিসপ্লে ব্যবহার হয়েছে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং ফিচার থাকছে। পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে এই ফোনে ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে। একই ইভেন্ট থেকে বুধবার ভারতে লঞ্চ হয়েছে Realme 5s।
8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 Pro কিনতে 29,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB স্টোরেজে Realme X2 Pro এর দাম 33,999 টাকা।
26 নভেম্বর Flipkart থেকে এই ফোন বিক্রি শুরু হবে। দুটি রঙে পাওয়া যাবে Realme X2 Pro।
![]()
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে
Realme X2 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।
আরও পড়ুন:
দশ হাজারের কমেই মিলবে 48MP ক্যামেরা! লঞ্চ হল Realme 5s
কবে লঞ্চ হবে Redmi K30? জল্পনায় জল ঢেলে জানিয়ে দিলেন Xiaomi প্রধান
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple TV, HomePod and HomePod Mini Stock Reportedly Drops at Apple Stores Globally Ahead of Anticipated Upgrades
Two Co-Founders of Crypto Exchange CoinDCX Held on Charges of Fraud
AI+ Nova 2 5G, Nova 2 Ultra 5G Set to Launch in India on April 9; Design, Colours Teased