কবে লঞ্চ হবে Redmi K30? জল্পনায় জল ঢেলে জানিয়ে দিলেন Xiaomi প্রধান

Redmi K30 ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও থাকছে 5G কানেক্টিভিটি। 5G ভেরিয়েন্টের সাথেই এই ফোনের 4G ভেরিয়েন্ট লঞ্চ করবে Xiaomi।

কবে লঞ্চ হবে Redmi K30? জল্পনায় জল ঢেলে জানিয়ে দিলেন Xiaomi প্রধান

Redmi K30 5G ভেরিয়েন্টে ডুয়াল ব্যান্ড সাপোর্ট থাকবে

হাইলাইট
  • ডিসেম্বরে লঞ্চ হবে Redmi K30
  • এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে
  • পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে
বিজ্ঞাপন

ডিসেম্বরেই বাজারে আসবে Redmi K30। সম্প্রতি এই খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। একই সাথে জুন জানিয়েছেন Redmi K30 ফোনে থাকবে 5G সাপোর্ট। সপ্তাহের শুরুতে এক রিপোর্টে জানানো হয়েছিল আগামী বছর লঞ্চ হবে Redmi K30। যদিও 2020 সালে নতুন ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন।

চিনে এক মিডিয়া রিপোর্টে জানানো হয়েছে শাওমি ডেভেলপার কনফারেন্সে লঞ্চ হবে Redmi K30 5G। ডিসেম্বরে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন লেই জুন। সম্প্রতি Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন 2020 সালে লঞ্চ হবে Redmi K30। যদিও মনে করা হচ্ছে চলতি বছর 5G ভেরিয়েন্টে Redmi K30 লঞ্চ হলেও 2020 সালের জানুয়ারি মাসে বিক্রি শুরু হবে এই ফোন।

Redmi K30 লঞ্চ পিছিয়ে যাওয়ার কারণ জানাতে গিয়ে Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন, নতুন 5G প্রযুক্তি ব্যবহারে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেই বাধা অতিক্রম করতে অতিরিক্ত সময় প্রয়োজন। তবে লেই জুনের নতুন মন্তব্য সেই সব জল্পনায় জল ঢেলে জানিয়ে দিল ডিসেম্বরেই বাজারে আসছে Redmi K30 5G।

Redmi K20 ফোনে পপ-আপ ক্যামেরা থাকলেও Redmi K30 ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে। এছাড়াও থাকছে 5G কানেক্টিভিটি। 5G ভেরিয়েন্টের সাথেই এই ফোনের 4G ভেরিয়েন্ট লঞ্চ করবে Xiaomi। ডিসেম্বরে Redmi K30 লঞ্চ হলেও ঠিক কবে এই ফোন বাজারে আসবে জানা যায়নি।

আরও পড়ুন:

Redmi Note 8 Pro সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করল Xiaomi

Galaxy A সিরিজে নতুন এই ফোনগুলি নিয়ে আসছে Samsung

ডিসেম্বর থেকেই দাম বাড়ছে, এবার জানিয়ে দিল Airtel

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »