Realme ফোনে পৌঁছল সফটওয়্যার আপডেট, কীভাবে ইন্সটল করবেন?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 এপ্রিল 2020 16:21 IST
হাইলাইট
  • আপডেটে বাগ ফিক্স হয়েছে
  • থাকছে নতুন সুরক্ষা প্যাক
  • আপডেটের সাইজ 2.92GB

2019 সালের নভেম্বরে লঞ্চ হয়েছিল Realme X2 Pro

Realme X2 Pro-তে নতুন সফটওয়্যার আপডেট পৌঁছতে শুরু করল। সাম্প্রতিকতম আপডেটে এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে Realme UI স্কিন পৌঁছল। ওয়ার দ্যা এয়ার আপডেটে এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ধাপে ধাপে সব Realme X2 Pro-তে এই আপডেট পাঠানো হয়েছে। গত বছর Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে ColorOS 6.1 স্কিন সহ লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন।

RMX1931EX_11.C.25 বিল্ড নম্বরে Realme X2 Pro-তে সাম্প্রতিকতম আপডেট পৌঁছেছে। এপ্রিলের সুরক্ষা প্যাচ ছাড়াও এই আপডেটে Realme X2 Pro ক্যামেরায় বাগ ফিক্স করেছে কোম্পানি। এর ফলে HDR মোডে ছবি তুলতে সুবিধা হবে।

খুব বড় কোন সমস্যা দেখা না গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব Realme X2 Pro-তে এই আপডেট পৌঁছে যাবে। ফোনের Settings > Software Update বিভাগে গিয়ে এই আপডেট ইন্সটল করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Realme X2 Pro-তে সাম্প্রতিকতম আপডেটের সাইজ 2.92GB।

গত বছর নভেম্বর লঞ্চ হয়েছিল Realme X2 Pro। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট আর ডিসি ডিমিং থাকছে। ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ নচ থাকছে আর ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme X2 Pro ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 855+ চিপসেট 12GB  পর্যন্ত LPDDR4X RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

কেন iPhone 8 বিক্রি বন্ধ করে দিল Apple?

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Realme X2 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় থাকছে একটি 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।

Advertisement

কানেক্টিভিটির জন্য Realme X2 Pro ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। Realme X2 Pro এর ওজন 199 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build quality and design
  • Stereo speakers sound good
  • Smooth app, gaming performance
  • Good battery life, super-fast charging
  • Vivid 90Hz display
  • Bad
  • Heats up under load
  • Low-light video quality isn’t great
 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
  2. iPhone Air: সবচেয়ে স্লিম আইফোনের দাম প্রায় 25,000 টাকা কমল, কোথায় সস্তায় বিক্রি হচ্ছে জানুন
  3. Samsung ভক্তদের জন্য খারাপ খবর, Galaxy S26 সিরিজ লঞ্চের এক সপ্তাহ আগে উদ্বেগ
  4. মার্চ 5 লঞ্চের আগেই Nothing Phone 4a সিরিজের দুই ফোনের দাম ও ফিচার্স ফাঁস, ক্যামেরায় 140x জুম থাকতে পারে
  5. Tecno Camon 50 ও Camon 50 Pro নজরকাড়া লুকস এবং ফিচার্স সহ লঞ্চ হল, 60x জুম ক্যামেরা আছে
  6. Infinix Note Edge 5G ভারতে JBL সাউন্ড, 6500mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, সিনেমা ও ভিডিও দেখা যাবে চুটিয়ে
  7. YouTube: বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরল ইউটিউব
  8. Google Pixel 10a: লঞ্চের আগের দিনই গুগলের সবচেয়ে সস্তা ফোনের ডিটেলস ফাঁস হল, দাম কেমন হবে
  9. 11,999 টাকা দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার Samsung 5G ফোনের সেল শুরু হল
  10. Nothing Phone 4a সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা হল! দাম, ফিচার্স কেমন হবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.