আবার কবে পাওয়া যাবে Realme X50 Pro?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 ফেব্রুয়ারি 2020 12:50 IST
হাইলাইট
  • 6GB RAM + 128GB স্টোরেজে Realme X50 Pro 5G -র দাম 37,999 টাকা
  • Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে
  • ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি

Realme X50 Pro 5G -র দাম শুরু হচ্ছে 37,999 টাকা থেকে

সপ্তাহের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল দেশের প্রথম 5G স্মার্টফোন Realme X50 Pro 5G। সোমবার লঞ্চের পরেই বিক্রি শুরু হয়েছিল এই ফোন। কিন্তু পরে এই ফোনের স্টক শেষ হয়ে যায়। 5 মার্চ আবার পাওয়া যাবে Realme X50 Pro। দেশের প্রথম 5G ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, ডুয়াল সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 65W ফাস্ট চার্জ সাপোর্ট।

Realme X50 Pro 5G -র দাম

6GB RAM + 128GB স্টোরেজে Realme X50 Pro 5G -র দাম 37,999 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 39,999 টাকা খরচ হবে। 12GB RAM + 256GB ভেরিয়েন্টে দেশের প্রথম 5G ফোন কিনতে 44,999 টাকা খরচ হবে। 5 মার্চ দুপুর 12 টায় Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে Realme X50 Pro 5G।

আরও একটা 5G স্মার্টফোন! ভারতে এল iQoo 3

Realme X50 Pro 5G স্পেসিফিকেশন

Realme X50 Pro 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 256GB স্টোরেজ।

Advertisement

এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme। ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Top-end Snapdragon 865 SoC
  • 5G ready
  • Impressive display and sound quality
  • Extremely quick charging
  • Great value for money
  • Bad
  • 4K video and Night Mode need improvements
  • Relatively heavy and slippery
  • No wireless charging or IP rating
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4200mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.