লঞ্চের আগেই প্রকাশ্যে এল Redmi 10X-এর দাম ও স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 এপ্রিল 2020 18:55 IST
হাইলাইট
  • চায়না টেলিকম ওয়েবসাইটে Redmi 10X দেখা গিয়েছে
  • থাকছে MediaTek Helio G85 প্রসেসর
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে

Redmi 10X -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

Photo Credit: China Telecom

সম্প্রতি TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে এক অজানা Redmi ফোন দেখা গিয়েছিল। M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছিল এই স্মার্টফোন। সম্প্রতি চায়না টেলিকম ওয়েবসাইটে Redmi 10X সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে এই ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট। এছাড়াও ফাঁস হয়েছে এই ফোনের দাম।

Redmi 10X-এর দাম

চায়না টেলিকম ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Redmi 10X-এর দাম হতে চলেছে 1,499 ইউয়ান (প্রায় 16,000 টাকা)। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 27 এপ্রিল চিনে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi।

Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।

Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

লকডাউন শেষ হলেই বাজারে আসবে এই স্মার্টফোনগুলি

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi 10X, Xiaomi, China Telecom
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.