26 মে লঞ্চ হবে Redmi 10X, শুরু হল বুকিং

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Dimensity 820 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

26 মে লঞ্চ হবে Redmi 10X, শুরু হল বুকিং

Photo Credit: JD.com

Redmi 10X

হাইলাইট
  • এই ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • MediaTek Dimensity 820 চিপসেট থাকছে
  • চারটি রঙে পাওয়া যাবে
বিজ্ঞাপন

26 মে লঞ্চ হবে Redmi 10X। ইতিমধ্যেই চিনে এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। কোম্পানির ওয়েবসাইট থেকে প্রি-বুকিং করা যাচ্ছে। 4G ও 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন MediaTek Dimensity 820 চিপসেট সহ বাজারে আসছে Redmi 10X।

ছবিতে চারটি রঙে এই ফোন দেখা গিয়েছে। এই ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 9-এ একই ক্যামেরা ব্যবহার করেছিল Xiaomi। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে।

Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Dimensity 820 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।

Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. LTPO ডিসপ্লে কী? ফোনে এই প্রযুক্তি থাকলে কতটা সুবিধা জেনে নিন
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »