লঞ্চের আগেই ফাঁস হল Redmi 10X-এর স্পেসিফিকেশন

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G70 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ।

লঞ্চের আগেই ফাঁস হল Redmi 10X-এর স্পেসিফিকেশন

Photo Credit: Geekbench

Redmi 10X -এ হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে

বিজ্ঞাপন

শীঘ্রই বাজারে আসবে Redmi 10X। বেশ কয়েক সপ্তাহ ধরেই এই ফোন সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসছিল। সম্প্রতি জনপ্রিয় গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে এই ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। ‘মার্লিন' কোডনেমে এই ফোন তৈরি করছে শাওমি।

M2003J15SC মডেল নম্বরে সামনে এসেছে Redmi 10X। এই ফোনে থাকবে অক্টা কোর Helio G70 চিপসেট। সঙ্গে থাকবে 6GB RAM ও 1.80GHz ক্লক স্পিড প্রসেসর।

Redmi 10X স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Redmi 10X-এ থাকবে 6.53 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio G70 চিপসেট, 6GB RAM ও 128GB স্টোরেজ। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে।

Redmi 10X-এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা।

এই ফোনে থাকছে 5,020 mAh ব্যাটারি। Redmi 10X-এর আয়তন 162.38 x 77.2 x 8.95 মিমি ও ওজন 205 গ্রাম। কানেক্টিভিটির জন্য রয়েছে USB Type-C পোর্ট, 3.5 মিমি অডিও জ্যাক।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »