Redmi 15C মাত্র 12499 টাকার লঞ্চ হল, বিশাল ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, ও 8GB র‍্যাম রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 ডিসেম্বর 2025 15:34 IST
হাইলাইট
  • Redmi 15C 5G জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং অফার করে
  • এই স্মার্টফোন MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত
  • Redmi 15C 5G-এর সামনে 120 হার্টজ ডিসপ্লে রয়েছে

Redmi 15C 5G available in India in three color options

Redmi 15C 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই নতুন বাজেট স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটির সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত ও 8 জিবি পর্যন্ত র‍্যামের সঙ্গে যুক্ত। Redmi 15C 5G মডেলটি IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতার সঙ্গে এসেছে। সিকিউরিটির জন্য, এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। শাওমি দু'টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

Redmi 15C 5G দাম

Redmi 15C 5G ফোনটির 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ তথা বেস মডেলের দাম 12,499 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 15,499 টাকা ধার্য করেছে রেডমি। ফোনটি মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, ও ডাস্ক পার্পেল রঙের বিকল্পে এসেছে। Amazon, Xiaomi  ইন্ডিয়ার ওয়েবসাইট, ও সংস্থার রিটেল স্টোরে ডিসেম্বর 11 থেকে সেল শুরু হবে।

Redmi 15C 5G স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি 15সি 5G বড় 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DC ডিমিং, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।

রেডমির নতুন ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা ক্যামেরা আছে।

সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Redmi 15C 5G এর সামনে f/2.0 অ্যাপারচারযুক্ত একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, নতুন স্মার্টফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সঙ্গে ফেস আনলক অপশনও বর্তমান।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large display for browsing and binge-watching
  • Appealing design
  • Smooth everyday performance
  • Excellent battery life
  • Bad
  • Average camera performance
  • Bloatware and system ads
 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Nothing Phone 4a সিরিজ আসছে মার্চে, লঞ্চের তারিখ ফাঁস হল, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর
  2. Redmi K90 Ultra এর ফিচার্সে বড় চমক, থাকতে পারে 8500mAh ব্যাটারি, কুলিং ফ্যান, 100W ফাস্ট চার্জিং
  3. 2 বছর ওয়ারেন্টি ও 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে দুর্ধর্ষ ক্যামেরার Vivo X200T ফোনের সেল শুরু হল
  4. 50MP ট্রিপল ক্যামেরা ও দুর্দান্ত ফিচার্সের Nothing স্মার্টফোনে মিলছে লোভনীয় ছাড়, কিনবেন নাকি
  5. iQOO 15R ভারতের সবচেয়ে পাতলা 7600mAh ব্যাটারি ফোন হতে চলেছে
  6. Xiaomi, Redmi, ও Poco-এর একাধিক স্মার্টফোনে Android 16 এবং HyperOS 3 আপডেট আসছে, দেখুন তালিকা
  7. ভিভো বাজারে আনছে দুই নতুন বাজেট স্মার্টফোন Vivo Y21 5G ও Vivo Y11d
  8. 125W ফাস্ট চার্জিং ও 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Motorola স্মার্টফোনে প্রায় 12,000 টাকা ডিসকাউন্ট
  9. বাজেট ফোন Oppo A6i 5G ও Oppo A6v 5G লঞ্চ হল, 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে রয়েছে
  10. Oppo K14x 5G ভ্যালেন্টাইনস ডে'র আগে ভারতে আসছে, বিশাল ব্যাটারি ও সুন্দর ক্যামেরার সাথে এই দিন লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.