Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 11 ডিসেম্বর 2025 16:09 IST
হাইলাইট
  • Redmi 15C 5G-এর দাম ভারতে 12,499 টাকা থেকে শুরু হচ্ছে
  • এই স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি ও 33W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে
  • Redmi 15C 5G-এর সামনে 120 হার্টজ ডিসপ্লে রয়েছে

Redmi 15C 5G is available in India in three colorways

ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর Redmi 15C 5G স্মার্টফোনের সেল আজ শুরু হল। রেডমির এই নতুন স্মার্টফোন কম বাজেটের মধ্যে বেশ কিছু দারুণ ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। যেগুলোর মধ্যে প্রথমেই 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,000mAh ব্যাটারির কথা বলতে হয়। ফোনের সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে 8 জিবি পর্যন্ত র‍্যাম পাওয়া যাবে। ডিভাইসটি জল ও ধুলো থেকে IP64 স্তরের প্রটেকশন প্রদান করে। আপনি কি Redmi 15C 5G কেনার পরিকল্পনা করছেন? তাহলে চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।

Redmi 15C 5G দাম

Redmi 15C 5G এর দাম 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 13,999 টাকা ও 15,499 টাকা। হ্যান্ডসেটটি তিনটি রঙে উপলব্ধ — মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, ও ডাস্ক পার্পেল। আপনি শাওমির ওয়েবসাইট, Amazon, এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।

Redmi 15C 5G ডিসপ্লে ও ক্যামেরা স্পেসিফিকেশন

রেডমি 15সি 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), DC ডিমিং, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। 

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Redmi 15C 5G এর সামনে f/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Redmi 15C 5G প্রসেসর, ব্যাটারি, ও অন্যান্য ফিচার্স

রেডমির নতুন ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির র‍্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া, প্রথমেই বলেছি যে ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi 15C সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এসেছে। আবার সিকিউরিটির জন্য ফেস আনলক অপশনও আছে। জানিয়ে রাখি, শাওমি দু'টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Large display for browsing and binge-watching
  • Appealing design
  • Smooth everyday performance
  • Excellent battery life
  • Bad
  • Average camera performance
  • Bloatware and system ads
 
KEY SPECS
Display 6.90-inch
Processor MediaTek Dimensity 6300
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 720x1600 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Infinix Note Edge 5G ভারতে ফেব্রুয়ারি 18 লঞ্চ হচ্ছে, থাকবে JBL স্পিকার, কার্ভড ডিসপ্লে, ও 6,500mAh ব্যাটারি
  2. Apple, Samsung, Vivo-দের টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi-এর দুই দুর্ধর্ষ ফোন, লঞ্চের আগেই দাম প্রকাশ্যে
  3. WhatsApp: ভারতের বন্ধু দেশে নিষিদ্ধ হল হোয়াটসঅ্যাপ, ব্যান হচ্ছে টেলিগ্রামও
  4. 7,500 টাকারও কমে Lava Yuva Star 3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, ফিচার্স দেখুন
  5. Honor X6d: অনার নতুন বাজেট ফোন বাজারে আনল, এত সস্তায় 256 জিবি স্টোরেজ কেউ দেবে না
  6. Vivo V70 সিরিজের দাম ফাঁস হল, 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
  7. Xiaomi 18: শাওমির নতুন ফোন আসছে 200MP ক্যামেরা ও Snapdrgon 8 Elite Gen 6 চিপসেটের সাথে
  8. Realme Power: রিয়েলমি 10,000mAh ব্যাটারির আরও একটি ফোন আনছে, 16 জিবি র‍্যাম থাকবে
  9. Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
  10. BSNL এর নতুন সস্তা প্ল্যানে সম্পূর্ণ ফ্রি-তে JioHotstar, SonyLIV, ও Zee 5, ক্রিকেট, সিনেমা দেখুন বিনা খরচে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.