Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 23 জুন 2026 18:45 IST
হাইলাইট
  • Redmi 17C কম দামে বেসিক স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হয়েছে
  • ফোনের সামনে 120Hz এলসিডি ডিসপ্লে ও 5,160mAh ব্যাটারি আছে
  • Redmi 17C রান করে MediaTek Helio G81 Ultra প্রসেসরে

Redmi 17C has a 13-megapixel single wrear camera

Photo Credit: Redmi

Redmi 17C চীনে লঞ্চ হয়ে গেল৷ এটি শাওমির নতুন বাজেট ফোন যা কম দামে সাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে বাজারে এসেছে। স্মার্টফোনটি 128 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে। কোম্পানি তিনটি কালার অপশন অফার করছে, যার মধ্যে লাল রঙ দেখতে সবচেয়ে সুন্দর। Redmi 17C মডেলে 120Hz ডিসপ্লে, অক্টা-কোর MediaTek প্রসেসর, ও 4G VoLTE সাপোর্ট রয়েছে৷ রেডমির নতুন ডিভাইস Redmi 15C 4G-এর উত্তরসূরী হিসেবে এসেছে, যা 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল।

Redmi 17C ফিচার্স, স্পেসিফিকেশন

রেডমি 17সি মডেলের সামনে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, রেডমি চোখের সুস্থতার দিকে বিশেষ খেয়াল রেখেছে।

Redmi 17C-এর ব্যাক প্যানেলে নজর দিলে কোয়াড ক্যামেরা সেটআপ আছে বলে মনে হবে। কিন্তু ক্যামেরা কাটআউটগুলোর মধ্যে একটিতে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও অপরটিতে LED ফ্ল্যাশ রয়েছে। বাকি দুই রিং শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

রেডমির নতুন স্মার্টফোনে 2 গিগাহার্টজ ক্লক স্পিডের MediaTek Helio G81 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে। এটি Mali-G52 জিপিইউ, 4 জিবি র‍্যাম, ও 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মেমোরি কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ বৃদ্ধি করা যাবে কিনা, তা জানা যায়নি৷ ফোনটি HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে, যা Android 15 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

Redmi 17C মডেলে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 5,160mAh ব্যাটারি। যার সঙ্গে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এতে 3.5 মিমি অডিও পোর্ট থাকার ফলে সহজে তারযুক্ত হেডফোন ব্যবহার করা যাবে।

Redmi 17C দাম

Redmi 17C বর্তমানে চীনে শাওমির ওয়েবসাইটে লিস্টেড আছে। চাইনিজ মার্কেটে ফোনটির দাম 799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 টাকা। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 899 ইউয়ান (প্রায় 13,000) টাকা।

Redmi 15C কালো, লাল, এবং ব্লু কালার অপশনে উপলব্ধ। রেডমির নতুন ফোন ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.88-inch
Processor MediaTek Helio G81 Ultra
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel + Unspecified
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 5160mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. জুলাইয়ের শুরুতেই ভারতে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে Oppo, আসছে দুর্দান্ত ক্যামেরার দুই ফোন
  2. Redmi 17C: রেডমি একদম সস্তায় নয়া ফোন বাজারে আনল, ক্যামেরা চারটে মনে হলেও আসলে একটি
  3. Samsung Galaxy M47 5G ভারতে 29 জুন লঞ্চ হচ্ছে, একবার কিনলে 6 বছর ফোন বদলের কথা ভাবতে হবে না
  4. কয়েক মাসের মধ্যে ভয়ঙ্কর হামলা চালাতে পারে AI, ক্ষতিগ্রস্ত হবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সতর্কবার্তা জারি
  5. Nothing Phone 4b লঞ্চ হচ্ছে এই তারিখ, কম দামেই এবার নজরকাড়া ডিজাইন ও সেরা ফিচার্স?
  6. Honor X80 Pro Max বিশ্বের প্রথম 10,000 নিট ডিসপ্লে ও 11,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  8. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  9. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  10. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.