Redmi 17C চীনে 6.88 ইঞ্চি ডিসপ্লে, 5,160mAh ব্যাটারি, 13MP রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হয়েছে।
Photo Credit: Redmi
Redmi 17C has a 13-megapixel single wrear camera
Redmi 17C চীনে লঞ্চ হয়ে গেল৷ এটি শাওমির নতুন বাজেট ফোন যা কম দামে সাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে বাজারে এসেছে। স্মার্টফোনটি 128 জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে। কোম্পানি তিনটি কালার অপশন অফার করছে, যার মধ্যে লাল রঙ দেখতে সবচেয়ে সুন্দর। Redmi 17C মডেলে 120Hz ডিসপ্লে, অক্টা-কোর MediaTek প্রসেসর, ও 4G VoLTE সাপোর্ট রয়েছে৷ রেডমির নতুন ডিভাইস Redmi 15C 4G-এর উত্তরসূরী হিসেবে এসেছে, যা 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল।
রেডমি 17সি মডেলের সামনে 6.88 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস ও HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। স্ক্রিনটি TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, এবং সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ, রেডমি চোখের সুস্থতার দিকে বিশেষ খেয়াল রেখেছে।
Redmi 17C-এর ব্যাক প্যানেলে নজর দিলে কোয়াড ক্যামেরা সেটআপ আছে বলে মনে হবে। কিন্তু ক্যামেরা কাটআউটগুলোর মধ্যে একটিতে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও অপরটিতে LED ফ্ল্যাশ রয়েছে। বাকি দুই রিং শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রাখা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।
রেডমির নতুন স্মার্টফোনে 2 গিগাহার্টজ ক্লক স্পিডের MediaTek Helio G81 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে। এটি Mali-G52 জিপিইউ, 4 জিবি র্যাম, ও 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। মেমোরি কার্ডের মাধ্যমে অভ্যন্তরীণ স্টোরেজ বৃদ্ধি করা যাবে কিনা, তা জানা যায়নি৷ ফোনটি HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে, যা Android 15 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
Redmi 17C মডেলে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 5,160mAh ব্যাটারি। যার সঙ্গে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এতে 3.5 মিমি অডিও পোর্ট থাকার ফলে সহজে তারযুক্ত হেডফোন ব্যবহার করা যাবে।
Redmi 17C বর্তমানে চীনে শাওমির ওয়েবসাইটে লিস্টেড আছে। চাইনিজ মার্কেটে ফোনটির দাম 799 ইউয়ান থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 টাকা। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 899 ইউয়ান (প্রায় 13,000) টাকা।
Redmi 15C কালো, লাল, এবং ব্লু কালার অপশনে উপলব্ধ। রেডমির নতুন ফোন ভারত বা গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Google Photos ‘Build a Fit’ AI Feature Could Suggest Outfits From Your Digital Wardrobe