এই বছরেই ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে Redmi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 8 অগাস্ট 2019 09:13 IST
হাইলাইট
  • Redmi ব্র্যান্ডের অধীনে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে
  • এই ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1
  • Mi ব্র্যান্ডের অধীনে 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ হবে

এই ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1

অনেক দিন ধরেই Xiaomi -র 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে কানাঘুষো চলছে। বুধবার এই বিষয়ে বিস্তারে জানালো চিনের কোম্পানিটি। আজ চিনের কোম্পানিটি জানিয়েছে Redmi ব্র্যান্ডের অধীনে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসবে। এই ফোনে থাকবে Samsung ISOCELL Bright GW1। সম্প্রতি 64 মেগাপিক্সেল এই মোবাইল ক্যামেরার সেন্সর নিয়ে এসেছিল Samsung। Xiaomi জানিয়েছে 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারতে আসবে এই স্মার্টফোন। এছাড়াও Xiaomi জানিয়েছে Mi ব্র্যান্ডের অধীনে 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে থাকবে একটি 108 মেগাপিক্সেল Samsung ISOCELL সেন্সর। কবে 100 মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন লঞ্চ হবে জানায়নি Xiaomi।

বুধবার চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ও Gadgets 360 কে প্রেস বিবৃতিতে নতুন এই দুই ফোন সম্পর্কে তথ্য জানিয়েছে। তবে এই দুই ফোনের ক্যামেরা সেন্সর ছাড়া অন্য কোন তথ্য জানায়নি চিনের কোম্পানিটি। এছাড়াও 100 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনে ঠিক কোন সেন্সর ব্যবহার হবে তাও জানায়নি Xiaomi।

Advertisement

মে মাসে লঞ্চ হয়েছিল Samsung এর 64 মেগাপিক্সেল ISOCELL Bright GW1 সেন্সর। এই সেন্সরের সাইজ 1/1.7 ইঞ্চি। সেন্সরের পিক্সেল সাইজ 0.8 মাইক্রন। চারটি পিক্সেল এই হয়ে তুলনামুলক বড় সাইজে কম আলোতে দুর্দান্ত ছবি তুলতে পারবে এই Samsung সেন্সর।

এদিকে বৃহস্পতিবার ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করবে Realme। Realme 5 নামে বাজারে আসতে পারে এই ফোন। এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Redmi, Xiaomi, Redmi 64 megapixel camera phone
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  2. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  3. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  4. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  5. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  6. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  7. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  8. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  9. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  10. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.