ভারতে লঞ্চ হল Redmi 8A Dual; দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 11 ফেব্রুয়ারি 2020 14:02 IST
হাইলাইট
  • এই ফোনে VoLTE ও VoWiFi সাপোর্ট থাকছে
  • দাম শুরু হচ্ছে 6,499 টাকা থেকে
  • থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট

Redmi 8A Dual -এর পিছনে দুটি ক্যামেরা রয়েছে

মঙ্গলবার ভারতে লঞ্চ হল Redmi 8A Dual। এন্ট্রি লেভেল সেগমেন্টে Realme C3 কে টেক্কা দিতে ভারতে এই ফোন নিয়ে এসেছে Xiaomi। এই ফোনের পিছনে বিশেষ টেক্সচার্ড ডিজাইন ব্যবহার হয়েছে। ফলে এক হাতে এই ফোন ব্যবহারে সুবিধা হবে। লঞ্চের সময় এই ফোনে VoLTE ও VoWiFi সাপোর্ট থাকছে। এছাড়াও মঙ্গলবার ভারতে নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এসেছে Redmi।

Redmi 8A Dual -এর দাম

2GB RAM + 32GB স্টোরেজে Redmi 8A Dual -এর দাম 6,499 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন কেনার খরচ 6,999 টাকা। মিডনাইট গ্রে, সি ব্লু ও স্কাই হোয়াইট রঙে এই ফোন পাওয়া যাবে। 18 ফেব্রুয়ারি থেকে Amazon.in ও Mi.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে।

Advertisement

Realme C3 রিভিউ: কম দামে এটাই সেরা?

Redmi 8A Dual স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi 8A Dual -এ Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে Gorilla Glass 5 এর সুরক্ষা থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি Snapdragon 439 চিপসেট, 3GB পর্যন্ত RAM আর 32GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi 8A Dual -এর পিছনে দুটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে থাকছে  2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ও এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। সামনের ক্যামেরা ব্যবহার করে এই ফোনের ফেস আনলক কাজ করবে।

Advertisement

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM radio, USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক ব্যবহার হয়েছে। Redmi 8A Dual -এ থাকছে 5,000 mAh ব্যাটারি। এই ফোনে একটি USB Type-C পোর্ট ব্যবহার করেছে বেজিং এর কোম্পানিটি। বিশাল ব্যাটারি জলদি চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। এই ফোনের ওজন 188 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.