Redmi India

Redmi India - ख़बरें

  • Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
    Redmi 17C 5G ভারতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে লঞ্চ হয়েছে। এটি 6.9 ইঞ্চির ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। ফোনে IP64 রেটিং, 33W চার্জিং, Dimensity 6300 চিপসেট, এবং TÜV Rheinland সার্টিফিকেশন আছে। ফোনটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে উপলব্ধ হবে।
  • Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
    Redmi 17C 5G অক্টোবর 1 ভারতে লঞ্চ হবে। এটি আগস্টের শেষে গ্লোবাল মার্কেটে এসেছিল। ভারতীয় মডেলেও একই স্পেফিকেশন এবং ডিজাইন থাকতে চলেছে। এটি 6,000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.9 ইঞ্চি ডিসপ্লে, ও 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা অফার করবে। ফোনে 33W ফাস্ট চার্জিং ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এটি ডার্ক নাইট, কফি ব্রিউ, ও পার্পেল ডন কালার অপশনে বিক্রি হবে।
  • Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
    Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max ভারতে লঞ্চ হয়েছে। ডিসকাউন্ট যোগ করে Pro Max মডেলের দাম 44,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 10,000mAh ব্যাটারি, 100W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা, ও Snapdragon 6 Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। Pro মডেলের দাম শুরু 36,999 টাকা (ছাড় অর্ন্তভুক্ত) থেকে। এটি 9,000mAh ব্যাটারি, 67W চার্জিং, ও Snapdragon 6s Gen 4 চিপসেটের সঙ্গে এসেছে। উভয় মডেলে 1.5K ট্রুকালার AMOLED ডিসপ্লে, Dolby Atmos সাপোর্ট, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইনফ্রারেড ব্লাস্টার, ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
  • Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
    Redmi Note 17 Pro সিরিজ সেপ্টেম্বর 15 ভারতে আসছে। এই লাইনআপে Redmi Note 17 Pro ও Redmi Note 17 Pro Max অর্ন্তভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনগুলি Amazon থেকে কেনা যাবে। নতুন সিরিজে সর্বোচ্চ 10,000mAh ব্যাটারি পাওয়া যাবে। রেডমি দাবি করছে, তাদের ইন্টার্নাল টেস্টে হালকা ব্যবহারে চার দিনের বেশি চলেছে ওই ব্যাটারি। উল্লেখ্য, রেডমি নোট 17 প্রো ম্যাক্স গ্লোবাল মার্কেটে 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত, যেখানে রেডমি নোট 17 প্রো পেয়েছে 8,340mAh ব্যাটারি।
  • Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
    ভারতে Redmi 17 5G-এর 6 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম যথাক্রমে 23,999 টাকা এবং 26,999 টাকায় বিক্রি হবে। ফোনটি 7,900mAh ব্যাটারি ও Snapdragon 4 Gen 5 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে। এটি 120Hz LCD ডিসপ্লে, 50MP AI ডুয়াল ক্যামেরা সিস্টেম, 45W ফাস্ট চার্জিং, ও Android 16-এর সঙ্গে এসেছে।
  • ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
    Redmi 17 5G ও Redmi Note 17 Pro 5G ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হয়েছে। রেডমি 17 5G-এর 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে যথাক্রমে 25,000 ও 28,000 টাকা। রেডমি নোট 17 প্রো 5G ভারতে 39,000 টাকায় লঞ্চ হবে। বেস মডেলে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকবে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে মূল্য 28,000 টাকা হতে পারে।
  • 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
    রেডমির ভারতীয় শাখা X প্ল্যাটফর্মে পোস্ট করে Redmi Note 17 Pro Max 5G লঞ্চের ইঙ্গিত করেছে। ফোনটির জন্য একটি মাইক্রোসাইট শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ আছে। ভারতীয় মডেলের কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। তবে এতে গ্লোবাল মডেলের বেশ কিছু ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি গত সপ্তাহে গ্লোবালি লঞ্চ হয়েছে। এটি শাওমির প্রথম 10,000mAh ব্যাটারি চালিত স্মার্টফোন। 
  • 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
    Redmi 17 5G ভারতে সেপ্টেম্বর 3 লঞ্চ হচ্ছে। এটি দেশের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হবে। এতে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 7,900mAh ব্যাটারি, এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। এটি তিনটি কালার অপশনে বিক্রি হবে। একটি কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদারের ব্যাক প্যানেল দেখা যাবে। রেডমির নতুন ফোনের ক্যামেরা মডিউলের মধ্যে ডাইনামিক RGB লাইট থাকবে। এটি Amazon থেকে কেনা যাবে।
  • 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
    Redmi Note 17 Pro ও Note 17 Pro Max একসঙ্গে ভারতের বাজারে সেপ্টেম্বর 15 লঞ্চ হতে পারে। Note 17 Pro বড় 9,000mAh ব্যাটারি ও 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পেতে পারে। অন্য দিকে, Redmi Note 17 Pro Max আরও শক্তিশালী 10,000mAh ব্যাটারি দিয়ে সজ্জিত থাকতে পারে। যার সঙ্গে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনগুলির দাম Note 15 Pro সিরিজের তুলনায় 5,000 থেকে 8,000 টাকা পর্যন্ত বাড়তে পারে।
  • ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
    iQOO 15-এর 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 83,999 টাকা থেকে বেড়ে 93,999 টাকা হয়েছে। অর্থাৎ, মূল্যবৃদ্ধির অঙ্ক 10,000 টাকা। Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা চালিত iQOO 15R-এর তিন দাম 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর চালিত Redmi Turbo 5-এর দাম সর্বোচ্চ 6,000 টাকা বাড়িয়েছে শাওমি।
  • 3,000 টাকা ছাড়ে শুরু Redmi Note 17 5G-এর সেল, 8,000mAh ব্যাটারি ও 6.9 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে
    Redmi Note 17 5G এখন ভারতের বাজারে কেনার জন্য উপলব্ধ। আজ বুধবার বিক্রি শুরু হয়েছে। এটি 27,999 টাকায় লঞ্চ হয়েছে,যা 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 30,999 টাকা। তবে ICICI এবং SBI-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দুই স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 24,999 ও 27,999 টাকায় নেমে আসবে। আবার UPI-এর মাধ্যমে পেমেন্ট করলেও 1,500 টাকা ছাড় পাওয়া যাবে।
  • Redmi Note 17 5G ভারতে 8,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা-সহ লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবেন
    Redmi Note 17 5G ভারতে 27,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। লঞ্চ অফারে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনের দাম 21,999 টাকায় নেমে আসবে। ফোনে 6.9 ইঞ্চির AMOLED ডিসপ্লে, Snapdragon 4 Gen 4 প্রসেসর, 45W ফাস্ট চার্জিং, ভেপার চেম্বার কুলিং, ও IP65 রেটিং আছে।
  • ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
    Nothing Phone 4a-এর তিনটি মডেলের দাম 3,000 টাকা বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। বর্তমানে উপলব্ধ 39,999 টাকা দামের বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আগস্টে বিক্রি হবে 42,999 টাকায়। অন্য দিকে, Redmi A7 Pro 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ভার্সন বর্তমানে 13,999 টাকায় পাওয়া যায়। কিন্তু এটি আগস্ট 3 থেকে 1,500 টাকা বেড়ে 15,499 টাকা হবে।
  • ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
    Redmi Note 17 5G নিয়ে যাবতীয় জল্পনার অবসান। রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন আগামী আগস্ট 6 ভারতে লঞ্চ হচ্ছে। নতুন ফোনের ব্যাটারি এবং ডিসপ্লে কেমন হবে, সেটাও প্রকাশ করেছে তারা। ফোনের চীনা ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও একই ডিজাইন দেখা গিয়েছে।
  • Redmi Note 17 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস হল, লঞ্চ হতে পারে আগস্টেই
    Redmi Note 17-এর ভারতীয় ভার্সন সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। এক টিপস্টারের দাবি, Redmi Note 17-এর দাম 30,000 টাকার বেশি থেকে শুরু হতে পারে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ থাকতে পারে। এটি 7 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে ভারতে আসবে। সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি 8,000mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 4 প্রসেসর, LPDDR4X র‍্যাম, ও UFS 2.2 স্টোরেজ ব্যবহার করবে।

Redmi India - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »