108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন

Redmi Note 15 5G হাই রেজোলিউশন ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরার সঙ্গে ভারতে আসছে।

108MP ক্যামেরা-সহ Redmi Note 15 5G ভারতে 6 জানুয়ারি লঞ্চ হচ্ছে, দাম, ফিচার্স এক ক্লিকে জেনে নিন

Photo Credit: Redmi

Redmi Note 15 5G sports a 108-megpaixel camera

হাইলাইট
  • Redmi Note 15 5G জানুয়ারি মাসে ভারতে আসছে
  • এই মিড-রেঞ্জ ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে
  • স্মার্টফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসরে রান করবে
বিজ্ঞাপন

Redmi Note 15 5G জল্পনা সত্যি করে জানুয়ারিতে ভারতে আসছে। শাওমির সাব-ব্র্যান্ডটি অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছ। রেডমির এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন জানুয়ারি 6 ভারতে লঞ্চ হচ্ছে। রেডমি ইতিমধ্যেই ফোনটির ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর, ক্যামেরা, এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং প্রকাশ করেছে। পাশাপাশি একটি সূত্র থেকে Redmi Note 15 5G-এর দাম ফাঁস হয়েছে। ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা (OIS) প্রযুক্তির 108 মাস্টারপিক্সেল হাই রেজোলিউশন ক্যামেরার সঙ্গে বাজারে আসছে। এটি যেমন ডাইনামিক শট ক্যাপচার করতে পারবে, তেমনই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Redmi Note 15 5G ভারতে জানুয়ারি 6 লঞ্চ হচ্ছে

যদি সূত্রের দাবি সত্যি হয়, তাহলে Redmi Note 15 ভারতে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ-যুক্ত বেস মডেলের দাম হতে পারে 22,999 টাকা। অন্য দিকে, 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,999 টাকা হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, গ্যাজেটস 360 দামের সত্যতা যাচাই করেনি।

স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি নোট 15 5G মডেলে 6.7 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, এবং হাইড্রো টাচ 2.0 সাপোর্ট করবে৷ স্ক্রিনে TUV-এর ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ এটি চোখ সুস্থ রাখতে সাহায্য করবে।

রেডমির নতুন ফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। সংস্থা দাবি করছে এটি আগের প্রজন্মের তুলনায় যথাক্রমে 10 শতাংশ ও  30 শতাংশ উন্নত GPU এবং CPU কর্মক্ষমতা প্রদান করবে। চিপটি 48 মাস বা 4 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হবে।

ডিভাইসে 5,520mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, ফুল চার্জে 1.6 দিন চলবে। এই ব্যাটারির আয়ু 5 বছর। হাই রেজোলিউশন ক্যামেরা উন্নত ছবি তুলতে পারবে। প্রাইমারি ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি থাকছে।

Redmi Note 15 5G-তে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে ভিডিও আরও স্থির ও পরিষ্কার হবে। এটি ডাইনামিক শট ক্যাপচার করতে পারবে বলে জানানো হয়েছে। ফোনটি জল এবং ধুলো থেকে IP66 স্তরের সুরক্ষা দেবে। শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে তৈরি একটি মাইক্রোসাইট থেকে ফোনের বৈশিষ্ট্যগুলি প্রকাশ হয়েছে। বাকি তথ্য জানতে আর সপ্তাহ দুয়েকের একটু বেশি অপেক্ষা।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek design
  • Bright AMOLED display
  • Good Battery Life
  • Bad
  • Cameras are inconsistent
  • No HDR playback support
  • Bloatware
Display 6.77-inch
Front Camera 20-megapixel
Rear Camera 108-megapixel + 8-megapixel
RAM 6GB, 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5520mAh
OS Android 15
Resolution 1080x2392 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »