Redmi Note 15 Pro 5G এবং Note 15 Pro+ 5G শাওমির অনলাইন স্টোর, Amazon, ও অফলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।
Photo Credit: Redmi
Redmi Note 15 Pro 5G Series comes with a 200 megapixel camera
Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G গত বৃহস্পতিবার ভারতে এসেছিল। লঞ্চের ছয় দিনের মাথায় ফোনগুলোর সেল শুরু হয়েছে। ক্রেতাদের জন্য 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে রেডমি। Redmi Note 15 Pro 5G সিরিজের উভয় ফোনে OIS সাপোর্ট যুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। দুই স্মার্টফোনেই Dolby Atmos প্রযুক্তির সাথে স্টেরিও স্পিকার IP66 + IP68 + IP69 + IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 6,500mAh+ ব্যাটারি, অফলাইন কলিং, ও ভ্যাপার চেম্বার (VC) কুলিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে।
Redmi Note 15 Pro 5G এর দাম 29,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 31,999 টাকা। এটি সিলভার অ্যাশ, কার্বন ব্ল্যাক, এবং মাইরেজ ব্লু রঙে উপলব্ধ। Redmi Note 15 Pro+ 5G এর 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা রেখেছে রেডমি।
হ্যান্ডসেটের টপ 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ কিনতে 43,999 টাকা খরচ হবে। ফোনটি কফি মোকা, কার্বন ব্ল্যাক, ও মাইরেজ ব্লু রঙের বিকল্পে বিক্রি হবে। ক্রেতারা ICICI, SBI, এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ফোনগুলি Amazon, শাওমির অনলাইন স্টোর, এবং অফলাইন স্টোর থেকে কেনা যাচ্ছে।
রেডমি নোট 15 প্রো 5G ও রেডমি নোট 15 প্রো+ 5G একটি 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ডলবি ভিশন, ও 3,200 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass Victus 2 কভার রয়েছে।
Redmi Note 15 Pro 5G-তে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর আছে৷ ফোনটি 45W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং-সহ 6,580mAh সিলিকন-কার্বন ব্যাটারির সাথে এসেছে। অন্য দিকে, Redmi Note 15 Pro+ 5G মডেলে Snapdragon 7s Gen 4 চিপসেট, 100W ফাস্ট চার্জি, এবং 6,500mAh ব্যাটারি আছে। সংস্থা চারটি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট দেবে।
দুই ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফটোগ্রাফি সিস্টেম অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাথে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। Pro মডেলের সামনে 20 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেখানে Pro+ ভ্যারিয়েন্টের সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
BGMI Redeem Codes for September 17: How to Get Frilly Ribbon Backpack and Other Free Rewards
Vivo X500 Pro, Vivo X500 Pro Max to Debut With MediaTek Dimensity 9600 Pro SoC