Redmi A7 Pro সস্তায় লঞ্চ হল, 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি, ও 128GB স্টোরেজ পাবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 মার্চ 2026 08:00 IST
হাইলাইট
  • Redmi A7 Pro-এর সামনে 6.9 ইঞ্চির 120Hz ডিসপ্লে আছে
  • ফোনে 6,000mAh ব্যাটারি ও ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে
  • এটি Android-বেসড HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে

Redmi A7 Pro features a 6.9-inch LCD panel with support for 120Hz refresh rate

Photo Credit: Redmi

Xiaomi নিয়ে এল নতুন Redmi A7 Pro স্মার্টফোন। এই বাজেট ফোনের তিনটি প্রধান হাইলাইট হল 6.9 ইঞ্চির বড় ডিসপ্লে, 6,000mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি, ও মসৃণ 120Hz রিফ্রেশ রেট। ডিভাইসটি কম দামে লঞ্চ হলেও, ডিজাইনের দিক থেকে প্রিমিয়াম দেখতে। এটি দু'টি স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে এন্ট্রি নিয়েছে। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। Redmi A7 Pro গুগল জেমিনাই, AI স্কাই, ও সার্কেল টু সার্চ ফিচারের সাথে এসেছে। চলুন রেডমির নয়া বাজেট ফ্রেন্ডলি ফোনের দাম, স্পেসিফিকেশন, এবং ফিচার্সের খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Redmi A7 Pro স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি এ7 প্রো মডেলের সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা HD+ রেজোলিউশন (720 × 1,600 পিক্সেল), 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, সর্বোচ্চ 800 নিট ব্রাইটনেস, DC ডিমিং, ও সানলাইট মোড সাপোর্ট করে। ফোনের স্ক্রিনে লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে। অর্থাৎ চোখের উপর কম চাপ পড়বে।

ছবি এবং ভিডিও তোলার জন্য, Redmi A7 Pro-এর ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার) প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 8 মেগাপিক্সেল (f/2.0 অ্যাপারচার) ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 30fps-এ 1080p ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে এইচডিআর, টাইম-ল্যাপস, নাইট, এবং পোট্রেটের মতো ক্যামেরা মোড দেওয়া হয়েছে।

রেডমির নয়া স্মার্টফোনে অক্টা-কোর T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 4 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি (4 জিবি + 4 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। সফটওয়্যার দিক থেকে ফোনটিতে Android বেসড HyperOS 3 প্রি-ইনস্টল করা আছে।

এই ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি পাওয়া যাবে। অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, 200 শতাংশ ভলিউম বুস্টার, ই-কম্প্যাস, 3.5 মিমি হেডফোন জ্যাক, ইত্যাদি।

Redmi A7 Pro দাম

Redmi A7 Pro ইতালিতে 129 ইউরো মূল্যে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকার সমান। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 149 ইউরো (প্রায় 16,200 টাকা)। এটি ব্ল্যাক, মিস্ট ব্লু, এবং পাম গ্রীন কালার অপশনে উপলব্ধ। রেডমি তাদের নতুন স্মার্টফোন ভারতে কবে আনবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. WhatsApp-এর নতুন গ্লোবাল হেড হলেন ভারতীয় ব্যবসায়ী কুণাল শাহ, বড় ঘোষণা মেটার
  2. Oppo Find N7: মনে হবে হাতে বই ধরে আছেন, ওপ্পোর প্রথম ওয়াইড-ফোল্ডিং ফোন আসছে
  3. ক্রেতাদের জন্য বড় ধাক্কা, এবার 5G ফোন কিনতে খরচ হতে পারে 25 হাজারের বেশি
  4. Tecno Camon Slim আইফোন এয়ারের স্টাইলে পাতলা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল, ক্যামেরায় বিরাট চমক
  5. JioBharat V4 5G: 799 টাকায় 4G ফোন, UPI পেমেন্ট, ক্যামেরা, দেখা যাবে সিনেমা, ডিজিটাল ইন্ডিয়ার সমস্ত সুবিধা
  6. Nothing Phone 4b: সবাই যখন ক্যামেরা বাড়াচ্ছে, নাথিং বিপরীত পথে, একটিতেই বাজিমাতেই ইঙ্গিত নতুন ফোনের
  7. Oppo Reno 16 সিরিজের টিজার ভারতে প্রকাশ হল, সেলফির জন্য আলাদা স্ক্রিন!
  8. 24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া
  9. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  10. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.