Redmi A7 এবং Redmi A7 Pro ফ্লিপকার্ট, অ্যামাজন, শাওমি ইন্ডিয়ান ওয়েবসাইট, ও রিটেল স্টোরে বিক্রি হবে।
Photo Credit: Redmi
Redmi A7 Pro 4G offers a LCD display with 120Hz refresh rate support
Redmi A7 সিরিজ আজ ভারতে লঞ্চ হয়েছে। শাওমির সাব ব্র্যান্ড এই লাইনআপের অধীনে দুইটি বাজেট ফোন নিয়ে হাজির হয়েছে। Redmi A7 এবং Redmi A7 Pro ফ্লিপকার্ট, অ্যামাজন, শাওমি ইন্ডিয়ান ওয়েবসাইট, ও রিটেল স্টোরে বিক্রি হবে। দাম 10,499 টাকা থেকে শুরু হচ্ছে। রেডমির নতুন সিরিজে 4G কানেক্টিভিটি, হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, ডুয়াল AI ব্যাক ক্যামেরা, বড় ব্যাটারি, IP52 রেটিং, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS কাস্টম সফটওয়্যার আছে। চলুন দুই ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 3 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ আছে। এটি ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ। অন্য দিকে, Redmi A7 Pro-এর 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 11,499 টাকা। ফোনটি ব্ল্যাক ও স্কাই সানসেট অরেঞ্জ রঙের বিকল্পে কেনা যাবে। দুই ফোনের বিক্রি এপ্রিল 23 থেকে শুরু হচ্ছে।
Redmi A7-এর সামনে 6.88 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। Redmi A7 Pro মডেলে 800 নিট ব্রাইটনেসের সাথে সামান্য বড় 6.9 ইঞ্চি এলসিডি প্যানেল দেওয়া হয়েছে। এতেও বেস মডেলের মতো একই রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট, এবং রেজোলিউশন মিলবে।
এছাড়াও, স্ক্রিনে ওয়েট টাচ প্রযুক্তি থাকার ফলে ভেজা হাতেও টাচ রেসপন্সে সমস্যা হবে না। রেডমি দুই ফোনেই Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো যথাক্রমে 6,300mAh ও 5,200mAh ব্যাটারি পেয়েছে। উভয় মডেলে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।
Redmi A7 Pro লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেস দ্বারা সজ্জিত। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi A7 অবশ্য Android 15 ভিত্তিক HyperOS 2 সফটওয়্যারে রান করে। এটি দুইটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 সিরিজের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল (f/2.0) ক্যামেরা দিয়েছে রেডমি। ফোনগুলি 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম, FM রেডিও, এবং ডুয়াল 4G VoLTE অফার করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed