Redmi A7 এবং Redmi A7 Pro ফ্লিপকার্ট, অ্যামাজন, এবং শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইটে বিক্রি হচ্ছে।
Photo Credit: Redmi
Redmi A7 Pro will get six years of security updates
Redmi A7 সিরিজ গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ শাওমির সাব ব্র্যান্ডটি এই লাইনআপের অধীনে Redmi A7 ও Redmi A7 Pro মডেলের বিক্রি শুরু করেছে। রেডমির এই দুই নতুন বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট, অ্যামাজন, শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ও বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। দাম 10,499 টাকা থেকে শুরু। রেডমির নতুন দুই 4G ফোনে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,300mAh ক্যাপাসিটি ব্যাটারি, ও IP52 স্তরের জল + ধুলোরোধী রেটিং আছে৷ চলুন Redmi A7 সিরিজের দুই মডেলের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Redmi A7 ভারতে 10,499 টাকায় লঞ্চ হয়েছে। এই ফোনে 3 জিবি র্যাম + 64 জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি ব্ল্যাক ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ। Redmi A7 Pro-এর 4 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ কনফিগারেশনের দাম 11,499 টাকা রেখেছে কোম্পানি। ফোনটি ব্ল্যাক ও স্কাই সানসেট অরেঞ্জ রঙের বিকল্পে বিক্রি হচ্ছে।
Redmi A7-এর সামনে 6.88 ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট পিক ব্রাইটনেস, এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে। Redmi A7 Pro মডেলে 800 নিট পিক ব্রাইটনেসেযুক্ত 6.9 ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে। এতে বেস মডেলের মতো একই রিফ্রেশ রেট, রেজোলিউশন, ও টাচ স্যাম্পলিং রেট মিলবে।
Redmi A7 Pro লেটেস্ট Android 16 ভিত্তিক HyperOS 3 কাস্টম ইন্টারফেসে রান করে। সংস্থা চারটি মেজর সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে। Redmi A7 মডেলে Android 15 OS-এর সঙ্গে HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। এটি দুটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Redmi A7 সিরিজের ব্যাক প্যানেলে f/2.2 অ্যাপারচার সহ একটি 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে রেডমি। ফোনগুলি 3.5 মিমি অডিও জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, FM রেডিও, এবং ডুয়াল 4G VoLTE অফার করে।
রেডমি দুই ফোনেই Unisoc T7250 প্রসেসর ব্যবহার করেছে। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো যথাক্রমে 6,300mAh ও 5,200mAh ব্যাটারি পেয়েছে। উভয় মডেলে 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed