মঙ্গলবার ভারতে আসছে Redmi Go: লঞ্চ ইভেন্ট লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন
Jagmeet Singh, আপডেট: 19 মার্চ 2019 09:07 IST
হাইলাইট
  • মঙ্গলবার দুপুর 12 টায় ভারতে Redmi Go লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে
  • থাকছে Snapdragon 425 চিপসেট আর 1GB RAM

দুপুর 12 টায় ভারতে Redmi Go লঞ্চ ইভেন্ট শুরু হবে

জানুয়ারি মাসে ফিলিপিন্সে লঞ্চ হয়েছিল Redmi Go। আগামী সপ্তাহে ভারতে আসছে এই স্মার্টফোন। মঙ্গলবার ভারতে Redmi –র প্রথম Android Go এডিশন স্মার্টফোন লঞ্চ হবে। এই ফোনে Android Go অপারেটিং সিস্টেম চলবে। 1GB বা তার কম RAM স্মার্টফোনের জন্য বিশেষভাবে এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে Google। Redmi Go তে থাকছে 5 ইঞ্চি HD ডিসপ্লে আর Qualcomm Snapdragon 425 চিপসেট আর 1GB RAM।

মঙ্গলবার দুপুর 12 টায় ভারতে Redmi Go লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতে Xiaomi –র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এই ইভেন্ট সরাসরি দেখা যাবে।

Advertisement

 

 

Redmi Go এর সম্ভাব্য দাম

লঞ্চের পরে ভারতে সবথেকে সস্তা ফোন হতে চলেছে Redmi Go। এই মুহুর্তে ভারতে সবথেকে সস্তা Xiaomi ফোনটি হল Redmi 6A। Redmi 6A এর দাম 5,999 টাকা। তাই 5,000 টাকার আশেপাশে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Redmi Go স্পেসিফিকেশন

Redmi Go ফোনে চলবে Android 8.1 Oreo (Go Edition) অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকবে একটি 5 ইঞ্চি HD ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 425 চিপসেট। 1GB RAM আর 8GB স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

ছবি তোলার জন্য Redmi Go তে থাকছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ আর HDR মোড। সেলফি তোলার জন্য থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Go তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11b/g/n, Bluetooth v4.1, GPS/ A-GPS আর মাইক্রো-USB। ফোনের ভিতরে থাকবে একটি 3,000mAh ব্যাটারি।

Advertisement

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Extremely affordable
  • Well built and good-looking
  • Good battery life
  • Bad
  • Sub-par cameras
  • Limited RAM and storage
 
KEY SPECS
Display 5.00-inch
Processor Qualcomm Snapdragon 425
Front Camera 5-megapixel
Rear Camera 8-megapixel
RAM 1GB
Storage 8GB
Battery Capacity 3000mAh
OS Android 8.1 Oreo (Go edition)
Resolution 720x1280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.